Latest

Showing posts with label West Bengal Jobs. Show all posts
Showing posts with label West Bengal Jobs. Show all posts

Monday, October 12, 2026

October 12, 2026

WBPSC Clerkship Exam 2024 Syllabus & Selection Process | সম্পূর্ণ সিলেবাস, Exam Pattern ও Selection Process

WBPSC Clerkship Exam 2024 Syllabus & Selection Process | সম্পূর্ণ সিলেবাস, Exam Pattern ও Selection Process


WBPSC Clerkship Examination 2024: সম্পূর্ণ সিলেবাস, Exam Pattern ও Selection Process

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Clerkship Examination 2024-এর জন্য Advertisement No. 12/2024 প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের Secretariat, বিভিন্ন Directorate, District Office এবং Regional Office-এ Lower Division Assistant (LDA), Lower Division Clerk (LDC) এবং অনুরূপ পদে নিয়োগ করা হবে।

এই পরীক্ষায় সাফল্যের জন্য শুধু Part-I পরীক্ষায় ভালো নম্বর পেলেই হবে না। Part-I, Part-II এবং পরবর্তীতে Computer Operation ও Typing-এর যোগ্যতা—সবকটি ধাপ সফলভাবে অতিক্রম করতে হবে। তাই পরীক্ষার সম্পূর্ণ কাঠামো এবং সিলেবাস আগে থেকেই ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


WBPSC Clerkship Examination 2024 – Selection Process

WBPSC Clerkship Examination 2024 মূলত নিচের ধাপগুলির মাধ্যমে সম্পন্ন হবে—

Step 1: Part-I – Objective Type Examination
Step 2: Part-II – Conventional Type Written Examination
Step 3: Computer Operation ও Typing Test
Step 4: Final Merit List
Step 5: Posting Option, Medical Examination ও Antecedent Verification


Part-I Examination Pattern

Part-I হলো একটি Objective Type / MCQ Examination।

Part-I-এর মোট নম্বর 100, মোট প্রশ্ন 100টি এবং সময় 1 ঘণ্টা 30 মিনিট।

বিষয়

প্রশ্ন

নম্বর

English

30

30

General Studies

40

40

Arithmetic

30

30

মোট

100

100

 

Part-I-তে Negative Marking আছে।

Part-I-এর MCQ পরীক্ষায় ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। তাই না জেনে অতিরিক্ত প্রশ্ন করার ক্ষেত্রে পরীক্ষার্থীদের সতর্ক থাকা উচিত।


WBPSC Clerkship Part-I সম্পূর্ণ সিলেবাস

1. English – 30 Marks

Part-I-এর English অংশে প্রধানত ইংরেজি ভাষার প্রাথমিক ও ব্যবহারিক জ্ঞান যাচাই করা হবে।

গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল—

  • Vocabulary
  • Grammar
  • Sentence Structure
  • Synonyms
  • Antonyms
  • Correct Usage of English
  • শব্দের সঠিক ব্যবহার
  • Basic English Language

অর্থাৎ, English-এর ক্ষেত্রে শুধু vocabulary মুখস্থ করলেই হবে না; grammar এবং sentence-এর সঠিক ব্যবহার সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকতে হবে।


2. General Studies – 40 Marks

General Studies অংশটি Part-I-এর সবচেয়ে বেশি নম্বরের। এখানে সাধারণ জ্ঞান, দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণ এবং ভারত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন আসতে পারে।

সিলেবাসের মূল বিষয়গুলি হল—

Ø Everyday Science

দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সাধারণ বিজ্ঞান এবং বিজ্ঞানের প্রাথমিক ধারণা।

Ø Current Affairs

  • জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা
  • গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত
  • পুরস্কার ও সম্মান
  • খেলাধুলা
  • গুরুত্বপূর্ণ নিয়োগ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • গুরুত্বপূর্ণ দিবস
  • অর্থনীতি ও অন্যান্য সাম্প্রতিক ঘটনা

Ø  Indian History

ভারতের ইতিহাসের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

Ø Indian Geography

ভারতের ভূগোল সম্পর্কিত Elementary Knowledge বা প্রাথমিক জ্ঞান।

বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে প্রশ্নের প্রস্তুতি রাখতে হবে।


3. Arithmetic – 30 Marks

Arithmetic অংশের প্রশ্নের মান হবে মাধ্যমিক স্তরের ।

এখানে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি হল—

  • Divisibility
  • Fractions
  • Decimals                                    
  • Recurring Decimals
  • Simplification
  • HCF
  • LCM
  • Partnership
  • Average
  • Ratio and Proportion
  • Percentage
  • Simple Interest
  • Profit & Loss
  • Time & Distance
  • Area of Rectangle

Part-II Examination Pattern

Part-I-এ Qualifying Marks অর্জনকারী প্রার্থীদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে Part-II পরীক্ষার জন্য ডাকা হবে।

Part-II হলো Conventional Type – Written Examination।

Part-II মোট 100 নম্বরের।

Part-II পরীক্ষার সময় 1 ঘণ্টা।

 

Group

বিষয়

নম্বর

Group-A

English

50

Group-B

Bengali / Hindi / Urdu / Nepali / Santali

50

মোট

100


Part-II – Group-A: English – 50 Marks

Group-A-তে English-এর descriptive written skill পরীক্ষা করা হবে।

এখানে প্রধান বিষয়গুলি হল—

1. Report Writing

প্রদত্ত points বা materials-এর ভিত্তিতে ইংরেজিতে একটি report তৈরি করতে হবে।

2. Summary / Precis Writing

একটি prose passage দেওয়া হতে পারে এবং সেটিকে সংক্ষেপে প্রকাশ করতে হবে।

3. Translation

Bengali/Hindi/Urdu/Nepali/Santali থেকে English-এ translation করতে হবে।

অর্থাৎ, Part-II-এর English অংশে grammar-এর পাশাপাশি writing skill, comprehension, précis এবং translation-এর উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে।


Part-II – Group-B: Bengali / Hindi / Urdu / Nepali / Santali – 50 Marks

Group-B-তে পরীক্ষার্থীকে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে একটি ভাষায় পরীক্ষা দিতে হবে—

  • Bengali
  • Hindi
  • Urdu
  • Nepali
  • Santali

এই অংশেও তিনটি প্রধান বিষয় রয়েছে।

1. Report Writing

প্রদত্ত points বা materials-এর ভিত্তিতে নির্বাচিত ভাষায় report লিখতে হবে।

2. Summary / Precis Writing

একটি passage সংক্ষেপ করে summary বা précis লিখতে হবে।

3. Translation

English থেকে নির্বাচিত ভাষায় translation করতে হবে।

যে পরীক্ষার্থী Bengali-এর পরিবর্তে Hindi, Urdu, Nepali বা Santali বেছে নেবেন, তাঁকে পরবর্তীতে probation-এর সময় Bengali-এর departmental examination-এ উত্তীর্ণ হতে হবে।


পরীক্ষার Standard কেমন হবে?

Clerkship Examination-এর standard West Bengal Board of Secondary Education-এর Madhyamik Examination-এর কাছাকাছি রাখা হয়েছে।

তাই মাধ্যমিক স্তরের English, General Studies এবং Arithmetic-এর ভিত্তি শক্ত করা এই পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Computer Operation ও Typing Test

Part-I এবং Part-II—দুই পরীক্ষায় যোগ্য হওয়ার পর প্রার্থীদের Elementary Knowledge in Computer Operation এবং Typing on Computer-এর দক্ষতা যাচাই করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে Computer-এ—

  • English-এ প্রতি মিনিটে 20 words, অথবা
  • Bengali-তে প্রতি মিনিটে 10 words

টাইপ করার সক্ষমতা থাকতে হবে। আবেদন করার সময় typing-এর ভাষা সম্পর্কে option দিতে হবে।

এই Computer ও Typing দক্ষতা যাচাই Part-I ও Part-II-তে qualifying হওয়ার পরেই করা হবে।


Final Merit List কীভাবে তৈরি হবে?

এটি Clerkship Examination-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

WBPSC-এর বিজ্ঞপ্তি অনুযায়ী Part-I এবং Part-II-এর মোট নম্বরের ভিত্তিতে Final Merit List তৈরি হবে, তবে তার আগে পরীক্ষার্থীকে Computer Operation ও Typing Test-এ যোগ্য হতে হবে।

অর্থাৎ সহজভাবে—

Part-I Marks + Part-II Marks = Final Merit-এর Written Marks

এর সঙ্গে Computer/Typing test-এ qualifying হওয়া বাধ্যতামূলক।

Computer/Typing Test-কে বিজ্ঞপ্তিতে Part-I ও Part-II-এর মতো আলাদা merit marks হিসেবে উল্লেখ করা হয়নি; তাই এটিকে মূলত qualifying skill test হিসেবেই বিবেচনা করতে হবে।


Category-wise Qualifying Marks

Commission Part-I ও Part-II মিলিয়ে aggregate qualifying marks নির্ধারণ করেছে।

Category

Minimum Qualifying Marks

UR

40%

EWS

40%

OBC

38%

SC

35%

ST

30%

PwBD

30%

Ex-Servicemen

30%

Meritorious Sportsperson

40%

এগুলি Part-I ও Part-II মিলিয়ে aggregate qualifying marks হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। Commission প্রয়োজনে reserved category-র ক্ষেত্রে qualifying marks আরও শিথিল করতে পারে।

তবে শুধু minimum qualifying marks পেলেই চাকরি নিশ্চিত নয়। Final selection মূলত merit position এবং available vacancies-এর উপর নির্ভর করবে।


Tie-Breaking কীভাবে হবে?

দুই বা তার বেশি প্রার্থীর মোট নম্বর সমান হলে WBPSC নিচের ক্রমে tie-breaking করবে—

প্রথম ধাপ

English এবং Bengali/Hindi/Urdu/Nepali/Santali মিলিয়ে বেশি নম্বর পাওয়া প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

দ্বিতীয় ধাপ

তবুও tie থাকলে English-এ বেশি নম্বর পাওয়া প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

তৃতীয় ধাপ

এরপরও tie থাকলে বেশি বয়স্ক প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।


Posting বা চাকরির স্থান কীভাবে নির্ধারণ হবে?

Final merit list তৈরির পরে প্রার্থীদের posting-এর জন্য preference বা option দিতে হবে।

প্রার্থীরা preference দিতে পারবেন—

  1. Secretariat Departments
  2. Directorates
  3. Regional Offices
  4. District Offices
  5. Kolkata-এর Regional/District Office

Vacancy এবং candidate-এর merit position অনুযায়ী তাঁর দেওয়া preference বিবেচনা করে posting/recommendation করা হবে।

Posting option দেওয়া বাধ্যতামূলক।


Medical Examination ও Police Verification

Final selection-এর পরেও appointment দেওয়ার আগে আরও কিছু formalities সম্পন্ন করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের—

  • Government Medical Board-এর মাধ্যমে medical fitness পরীক্ষা দিতে হবে।
  • সংশ্লিষ্ট Police Authority-এর মাধ্যমে antecedent verification হবে।

Medical Board-এ unfit হলে অথবা antecedent verification-এ adverse report পাওয়া গেলে candidature বাতিল হতে পারে।


Clerkship Examination 2024-এর জন্য গুরুত্বপূর্ণ Eligibility

এই পরীক্ষায় direct recruitment-এর জন্য প্রার্থীকে West Bengal Board of Secondary Education-এর Madhyamik Examination অথবা equivalent examination পাশ করতে হবে।

এছাড়াও Computer operation-এর elementary knowledge এবং নির্দিষ্ট typing speed থাকা আবশ্যক।


বয়সসীমা:-

বিজ্ঞপ্তি অনুযায়ী 01.01.2024 তারিখে প্রার্থীর বয়স—

ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর হতে হবে।

অর্থাৎ জন্মতারিখ হতে হবে—

2nd January 1979 থেকে 1st January 2006-এর মধ্যে।

SC/ST প্রার্থীদের জন্য Upper Age Limit 5 বছর এবং West Bengal-এর OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য 3 বছর পর্যন্ত relaxation রয়েছে। PwBD প্রার্থীদের ক্ষেত্রে upper age limit 45 বছর পর্যন্ত relaxation-এর বিধান রয়েছে।


WBPSC Clerkship Examination 2024 – সংক্ষিপ্ত Exam Pattern

ধাপ

বিষয়

নম্বর

সময়

Part-I

English

30

1 ঘণ্টা 30 মিনিট

General Studies

40

Arithmetic

30

Part-I Total

100

1 ঘণ্টা 30 মিনিট

Part-II Group-A

English

50

1 ঘণ্টা

Part-II Group-B

Bengali/Hindi/Urdu

/Nepali/Santali

50

Part-II Total

100

1 ঘণ্টা

Skill Test

Computer Operation & Typing

Qualifying

—


Part-I ও Part-II-এর Written Marks-এর ভিত্তিতেই Final Merit তৈরি হবে, তবে Computer Operation ও Typing Test-এ Qualifying হওয়া বাধ্যতামূলক।



WBPSC Clerkship Examination 2024

Download the official notification and complete syllabus PDF for WBPSC Clerkship Exam 2024 (Advertisement No. 12/2024). পরীক্ষার সিলেবাস, Scheme of Examination এবং Official Notice ডাউনলোড করুন।

📘

WBPSC Clerkship 2024 Syllabus PDF

সম্পূর্ণ Syllabus & Scheme of Examination PDF ডাউনলোড করুন। Part-I, Part-II এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কিত তথ্য দেখুন।

📥 Download Syllabus PDF
📄

WBPSC Clerkship 2024 Official Notice PDF

WBPSC Clerkship Examination 2024-এর Official Notification বা বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। আবেদন সংক্রান্ত নির্দেশিকা ও বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পড়ে নিন।

📥 Download Official Notice

WBPSC Clerkship Examination 2024 | Advertisement No. 12/2024
West Bengal Public Service Commission (WBPSC)

WBPSC Clerkship Examination 2024 – Frequently Asked Questions (FAQ)

WBPSC Clerkship Examination 2024 সম্পর্কে পরীক্ষার্থীদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। নিচে পরীক্ষার ধাপ, নম্বর বিভাজন, Negative Marking, শিক্ষাগত যোগ্যতা, Typing Test এবং Syllabus সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

1. WBPSC Clerkship Exam 2024-এ মোট কতটি ধাপ রয়েছে?

পরীক্ষাটি মূলত দুটি Written Stage-এ অনুষ্ঠিত হয়—Part-I Objective Type এবং Part-II Conventional Type Written Examination। এরপর Computer Operation ও Typing-এর দক্ষতা যাচাই করা হয়।

2. WBPSC Clerkship Part-I কত নম্বরের?

WBPSC Clerkship Part-I পরীক্ষা মোট 100 নম্বরের।

3. WBPSC Clerkship Part-II কত নম্বরের?

Part-II পরীক্ষাও মোট 100 নম্বরের। এতে English এবং নির্ধারিত Indian Language-এর উপর পরীক্ষা হয়।

4. Clerkship পরীক্ষায় Negative Marking আছে কি?

হ্যাঁ। MCQ Type প্রশ্নে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হয়।

5. WBPSC Clerkship-এর Final Merit কীভাবে তৈরি হয়?

Part-I এবং Part-II-এর মোট নম্বরের ভিত্তিতে Final Merit List তৈরি করা হয়। তবে Computer Operation ও Typing Test-এ নির্ধারিত যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক।

6. Clerkship পরীক্ষায় Typing Speed কত লাগবে?

Typing Test-এর জন্য English-এ প্রতি মিনিটে 20 words অথবা Bengali-তে প্রতি মিনিটে 10 words টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

7. WBPSC Clerkship-এর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?

West Bengal Board of Secondary Education-এর Madhyamik অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

8. Clerkship Examination 2024-এর Part-I-এ কোন কোন বিষয় রয়েছে?

Part-I-এ তিনটি বিষয় রয়েছে—English, General Studies এবং Arithmetic।

9. Part-II-তে কোন ভাষায় পরীক্ষা দেওয়া যায়?

Group-B-এর জন্য Bengali, Hindi, Urdu, Nepali অথবা Santali-এর মধ্যে বিজ্ঞপ্তিতে নির্ধারিত একটি ভাষায় পরীক্ষা দিতে হয়।

গুরুত্বপূর্ণ নির্দেশ: WBPSC Clerkship Examination 2024-এর যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, নম্বর বিভাজন এবং অন্যান্য নিয়ম সম্পর্কে চূড়ান্ত তথ্যের জন্য West Bengal Public Service Commission-এর Official Notification ও Scheme of Examination অনুসরণ করুন।