Latest

Showing posts with label CLASS V. Show all posts
Showing posts with label CLASS V. Show all posts

Thursday, September 17, 2026

September 17, 2026

Class V Amader Poribesh Vouta Poribesh Question Answer ।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর ।। Free PDF Download

Class V Amader Poribesh Vouta Poribesh Question Answer ।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর ।। Free PDF Download


হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব - Class V Amader Poribesh Vouta Poribesh Question Answer ।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর ।। Free PDF Download

স্কুল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আজ থেকে আমরা একটি নতুন পর্ব শুরু করতে চলেছি । শিক্ষার্থীরা অনেক সময় তাদের পাঠ্য বইতে যে সমস্ত অধ্যায়গুলি আছে তার প্রশ্নোত্তর তৈরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। আমরা তাই আজ থেকে প্রত্যেকটি বইয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন-উত্তর দিতে থাকবো। যেখানে প্রশ্নোত্তরগুলো বিভিন্নভাবে সাজানো থাকবে। যেমন ভাবে সাধারণত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, শুধু একই রকম ভাবে নয় ঘুরিয়ে ফিরিয়ে সহজ থেকে কঠিন সমস্ত প্রকার প্রশ্নই এখানে থাকবে। এবং তাদের যথাযথ উত্তরও করে দেওয়া থাকবে। আশা করি এই পর্বগুলি ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযোগী হবে, যা তাদের শেখার ক্ষেত্রটিকে আরও সহজ করে তুলবে।

আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণি — আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণি- আমাদের পরিবেশ

অধ্যায় ২ : ভৌত পরিবেশ

 

মাটি, জল ও জীববৈচিত্র্য

 এক কথায় বা একটি শব্দে উত্তর

মাটি

১. মাটির উপরিভাগে পচা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি পদার্থকে কী বলে ?

উত্তর: হিউমাস।

২. মাটির প্রধান উপাদান কী কী ?

উত্তর: খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু ও জীব।

৩. বালির পরিমাণ বেশি এমন মাটিকে কী বলে ?

উত্তর: বেলে মাটি।

৪. কাদার পরিমাণ বেশি এমন মাটিকে কী বলে ?

উত্তর: এঁটেল মাটি।

৫. বালি, পলি ও কাদার মিশ্রণে তৈরি মাটিকে কী বলে ?

উত্তর: দোআঁশ মাটি।

৬. কৃষিকাজের জন্য সাধারণত কোন মাটি বেশি উপযোগী ?  

উত্তর: দোআঁশ মাটি।

৭. মাটির ক্ষয়কে কী বলে ?

উত্তর: ভূমিক্ষয়।

৮. মাটির ক্ষয়ের প্রধান দুটি প্রাকৃতিক কারণ কী ?

উত্তর: জল ও বায়ু।

৯. গাছের কোন অংশ মাটিকে শক্ত করে ধরে রাখে ?

উত্তর: শিকড়।

১০. মাটির উর্বরতা বৃদ্ধিতে কোন পদার্থ গুরুত্বপূর্ণ ?

উত্তর: হিউমাস।

জল

১১. পৃথিবীর মোট জলের অধিকাংশ কোথায় রয়েছে ?

উত্তর: সমুদ্রে।

১২. পান করার উপযোগী জলকে কী বলে ?

উত্তর: পানীয় জল।

১৩. নদী, পুকুর, হ্রদ প্রভৃতিকে একসঙ্গে কী বলা হয় ?

উত্তর: জলাশয়।

১৪. মাটির নিচে সঞ্চিত জলকে কী বলে ?

উত্তর: ভূগর্ভস্থ জল।

১৫. ভূগর্ভস্থ জল পাওয়ার জন্য কী ব্যবহার করা হয় ?

উত্তর: কুয়ো ও নলকূপ।

১৬. জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?

উত্তর: ক্লোরিন।

১৭. বৃষ্টির জল ধরে রেখে ব্যবহার করার পদ্ধতিকে কী বলে ?

উত্তর: বৃষ্টির জল সংরক্ষণ।

১৮. জল দূষণের একটি প্রধান কারণ কী ?

উত্তর: কলকারখানা বর্জ্য, মানব সৃষ্ট বর্জ্য এবং কৃষি কাজের বর্জ্য জলাশয় মিশে যাওয়া।

১৯. জলবাহিত একটি রোগের নাম কী ?

উত্তর: কলেরা।

২০. জল সংকটের একটি কারণ কী ?

উত্তর: জলের অপচয়।

 ভৌত পরিবেশ - Vouta Poribesh

জীববৈচিত্র্য

২১. জীববৈচিত্র্য কী ?

উত্তর: পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য জীবের বৈচিত্র্য বা বিভিন্নতাকে জীববৈচিত্র্য বলে।

২২. উদ্ভিদ ও প্রাণীকে একসঙ্গে কী বলা হয় ?

উত্তর: জীব।

২৩. মেরুদণ্ডযুক্ত প্রাণীকে কী বলে ?

উত্তর: মেরুদণ্ডী প্রাণী।

২৪. মেরুদণ্ডহীন প্রাণীকে কী বলে ?

উত্তর: অমেরুদণ্ডী প্রাণী।

২৫. একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।

উত্তর: মাছ।

২৬. একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।

উত্তর: কেঁচো।

২৭. পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ ?

উত্তর: জীববৈচিত্র্য।

২৮. যে প্রাণীরা প্রকৃতিতে স্বাধীনভাবে বাস করে তাদের কী বলে ?

উত্তর: বন্যপ্রাণী।

২৯. যে প্রাণীদের মানুষেরা কাছে রেখে পালন করে তাদের কী বলে ?

উত্তর: গৃহপালিত প্রাণী।

৩০. জীববৈচিত্র্যের প্রধান দুটি উপাদান কী ?

উত্তর: উদ্ভিদ ও প্রাণী।

৩১. জীব বলতে কী বোঝ ?

উত্তর: যে প্রাণী বা উদ্ভিদের জীবন আছে তাকে জীব বলে।

৩২. জীববৈচিত্র্যের মধ্যে কী কী রয়েছে ?

উত্তর: উদ্ভিদ, প্রাণী ও অণুজীব।

৩৩. উদ্ভিদের দুটি উদাহরণ দাও।

উত্তর: আমগাছ ও ধানগাছ।

৩৪. প্রাণীর দুটি উদাহরণ দাও।

উত্তর: গরু ও বাঘ।

৩৫. অণুজীব কী ?

উত্তর: খুব ছোট জীব, যাদের খালি চোখে দেখা যায় না, তাদের অণুজীব বলে।

৩৬. জীববৈচিত্র্য কোথায় দেখা যায় ?

উত্তর: বন, জলাশয়, পাহাড়, মাঠসহ বিভিন্ন পরিবেশে।

৩৭. বনকে জীববৈচিত্র্যের ভাণ্ডার বলা হয় কেন ?

উত্তর: বনে অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে তাই বনকে জীব বৈচিত্র্যের ভান্ডার বলা হয়।

৩৮. জলাশয়ে কী ধরনের জীব বাস করে ?

উত্তর: বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী বাস করে।

৩৯. ব্যাঙ কোথায় বাস করে ?

উত্তর: জল ও স্থল উভয় জায়গায়।

৪০. উদ্ভিদ আমাদের কী দেয় ?

উত্তর: খাদ্য, অক্সিজেন, কাঠ, বিভিন্ন ঔষধ ও উপকারী জিনিস দেয়।

৪১. উদ্ভিদ ও প্রাণী কি পরস্পরের উপর নির্ভরশীল?**

উত্তর: হ্যাঁ।

৪২. মৌমাছি গাছের কী উপকার করে ?

উত্তর: পরাগমিলনে সাহায্য করে।

৪৩. কেঁচো মাটির কী উপকার করে ?

উত্তর: নিচের মাটি উপরে ও উপরের মাটি নিচে করে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

৪৪. বন্যপ্রাণী কাকে বলে ?

উত্তর: যে প্রাণীরা স্বাভাবিকভাবে জঙ্গলে বা প্রকৃতিতে বাস করে তাদের বন্যপ্রাণী বলে।

৪৫. গৃহপালিত প্রাণী কাকে বলে ?

উত্তর: মানুষ যে প্রাণীদের বাড়িতে বা খামারে পালন করে তাদের গৃহপালিত প্রাণী বলে।

৪৬. বিপন্ন প্রাণী কী ?

উত্তর: যে প্রাণীর সংখ্যা খুব কমে গেছে এবং বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাকে বিপন্ন প্রাণী বলে।

৪৭. বিলুপ্ত প্রাণী কী ?

উত্তর: যে প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে তাকে বিলুপ্ত প্রাণী বলে।

৪৮. জীববৈচিত্র্য রক্ষার একটি উপায় লেখো।

উত্তর: বেশি করে গাছ লাগানো।

৪৯. জীববৈচিত্র্য রক্ষায় বন সংরক্ষণ করা দরকার কেন ?

উত্তর: বনে অনেক উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান রয়েছে।

৫০. আমরা কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করতে পারি ?

উত্তর: গাছ লাগিয়ে, বন রক্ষা করে এবং প্রাণীদের হত্যা না করে।

ভৌত পরিবেশ - Vouta Poribesh

শূন্যস্থান পূরণ করো

১. মাটির উর্বরতা বৃদ্ধিতে ______ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর: হিউমাস।

২. ______ মাটিতে বালির পরিমাণ বেশি থাকে।

উত্তর: বেলে।

৩. ______ মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে।

উত্তর: এঁটেল।

৪. বেলে, পলি ও কাদার উপযুক্ত মিশ্রণে ______ মাটি তৈরি হয়।

উত্তর:  দোঁয়াশ ।

৫. গাছের ______ মাটিকে শক্ত করে ধরে রাখে।

উত্তর: শিকড়।

৬. মাটির ক্ষয়কে ______ বলে।

উত্তর: ভূমিক্ষয়।

৭. পৃথিবীর অধিকাংশ জল ______ জলে পরিণত হয়ে আছে।

উত্তর: লবণাক্ত।

৮. মাটির নিচে সঞ্চিত জলকে ______ জল বলে।

উত্তর: ভূগর্ভস্থ।

৯. জল জীবাণুমুক্ত করতে ______ ব্যবহার করা হয়।

উত্তর: ক্লোরিন

১০. বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে ______ বলে।

উত্তর: জীববৈচিত্র্য।

ভৌত পরিবেশ - Vouta Poribesh

ঠিক/ ভুল নির্ণয় কর।

১. দোআঁশ মাটি কৃষিকাজের জন্য উপযোগী।

উত্তর: ঠিক।

২. গাছের শিকড় মাটির ক্ষয় বাড়ায়।

উত্তর: ভুল।

৩. হিউমাস মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

উত্তর: ঠিক।

৪. সমুদ্রের জল সাধারণত পান করার উপযোগী।

উত্তর: ভুল।

৫. ভূগর্ভস্থ জল মাটির নিচে থাকে।

উত্তর: ঠিক।

৬. ক্লোরিন জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।

উত্তর: ঠিক।

৭. কেঁচো একটি মেরুদণ্ডী প্রাণী।

উত্তর: ভুল।

৮. জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

উত্তর: ঠিক।

৯. জল অপচয় করলে জল সংকট হতে পারে।

উত্তর: ঠিক।

১০. বায়ু ও জল মাটির ক্ষয়ের কারণ হতে পারে।

উত্তর: ঠিক।

মিল খুঁজে লেখো

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

বেলে মাটি

বালির পরিমাণ বেশি

এঁটেল মাটি

  কাদার পরিমাণ বেশি

দোআঁশ মাটি

 কৃষিকাজে উপযোগী

হিউমাস

মাটির উর্বরতা বাড়ায়

ক্লোরিন

জল জীবাণুমুক্ত করে

কেঁচো

  অমেরুদণ্ডী প্রাণী

মাছ

   মেরুদণ্ডী প্রাণী

শিকড়

  মাটিকে ধরে রাখে

ভৌত পরিবেশ - Vouta Poribesh

অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর— ১/২ নম্বর

১. মাটি কী ?

উত্তর: পৃথিবীর উপরিভাগের নরম ও আলগা আবরণকে মাটি বলে।

২. হিউমাস কী ?

উত্তর: মাটিতে থাকা পচা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি জৈব পদার্থকে হিউমাস বলে।

৩. দোঁয়াশ মাটি কী ?

উত্তর: বালি, পলি ও কাদার উপযুক্ত মিশ্রণে তৈরি মাটিকে দোআঁশ মাটি বলে।

৪. ভূমিক্ষয় কী ?

উত্তর: জল, বায়ু ইত্যাদির প্রভাবে মাটির উপরিভাগের উর্বর অংশ এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে।

৫. ভূগর্ভস্থ জল কী ?

উত্তর: মাটির নিচে বিভিন্ন স্তরে সঞ্চিত জলকে ভূগর্ভস্থ জল বলে।

৬. জল দূষণ কী ?

উত্তর: বিভিন্ন ক্ষতিকর পদার্থ ও বর্জ্য পদার্থ মিশে জল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়াকে জল দূষণ বলে।

৭. জল সংরক্ষণ কী ?

উত্তর: ভবিষ্যতের ব্যবহারের জন্য জল অপচয় না করে সঞ্চয় করাকে জল সংরক্ষণ বলে।

৮. জীববৈচিত্র্য কী ?

উত্তর: পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য জীবের উপস্থিতি ও বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে।

৯. মেরুদণ্ডী প্রাণী কাকে বলে ?

উত্তর: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে।

যেমন - মানুষ।

১০. অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে ?

উত্তর: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে।

যেমন - প্রজাপতি।

ভৌত পরিবেশ - Vouta Poribesh

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর — ২/৩ নম্বর

১. মাটির প্রধান উপাদানগুলি কী কী ?

উত্তর: মাটির প্রধান উপাদান হল—

খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু এবং বিভিন্ন জীব।

২. মাটির উর্বরতা বলতে কী বোঝ ?

উত্তর: যে ক্ষমতার দ্বারা মাটি উদ্ভিদের সুস্থ ও ভালোভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে, তাকে মাটির উর্বরতা বলে।

৩. হিউমাস মাটির জন্য গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর: হিউমাস মাটিতে জৈব পদার্থ ও পুষ্টি যোগ করে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাই হিউমাস মাটির জন্য গুরুত্বপূর্ণ।

৪. মাটির ক্ষয়ের তিনটি কারণ লেখো।

উত্তর:

i) অতিরিক্ত বৃষ্টিপাত ও জলপ্রবাহ — প্রবল বৃষ্টির জল মাটির উপরিভাগের উর্বর অংশ ধুয়ে নিয়ে যায়।

ii) বায়ুপ্রবাহ — প্রবল বাতাস মাটির হালকা কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায়।

iii) বনভূমি ধ্বংস — গাছপালা কমে গেলে মাটিকে আঁকড়ে ধরে রাখার মতো শিকড় থাকে না, ফলে মাটি সহজেই ক্ষয়ে যায়।

৫. মাটির ক্ষয় কীভাবে রোধ করা যায়?

উত্তর: বেশি করে গাছ লাগিয়ে, বন ধ্বংস বন্ধ করে এবং মাটিকে গাছের শিকড় দিয়ে ধরে রাখার মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায়।

৬. জল আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর: পান করা, রান্না, চাষবাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিল্প এবং বিভিন্ন দৈনন্দিন কাজে জল প্রয়োজন। এক কথায় জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, তাই জল আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

৭. জল দূষণের তিনটি কারণ লেখো।

উত্তর:

i) কল-কারখানার বর্জ্য জলে ফেলা।

ii) নর্দমার নোংরা জল জলাশয়ে ফেলা।

iii) আবর্জনা ও রাসায়নিক পদার্থ জলে ফেলা।

৮. জল সংরক্ষণ করা দরকার কেন ?

উত্তর: ব্যবহারযোগ্য মিষ্টি জলের পরিমাণ সীমিত। তাই ভবিষ্যতে জলের অভাব রোধ করতে জল অপচয় না করে সংরক্ষণ করা দরকার।

৯. জীববৈচিত্র্য রক্ষা করা কেন প্রয়োজন ?

উত্তর: বিভিন্ন জীব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই পরিবেশের ভারসাম্য ও মানুষের ভবিষ্যৎ নিরাপদ রাখতে জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন।

১০. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য কী ?

উত্তর:

মেরুদণ্ডী

অমেরুদণ্ডী           

 মেরুদণ্ড থাকে

মেরুদণ্ড থাকে না   

 যেমন—মাছ, পাখি

যেমন—কেঁচো, প্রজাপতি

 ভৌত পরিবেশ - Vouta Poribesh

বড় প্রশ্ন—৪/৫ নম্বর

১. বিভিন্ন ধরনের মাটি সম্পর্কে লেখো।

উত্তর: মাটির মধ্যে বালি, পলি ও কাদার পরিমাণের পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের মাটি দেখা যায়।

বেলে মাটি: এতে বালির পরিমাণ বেশি থাকে। জল সহজে নীচে চলে যায়।

এঁটেল মাটি: এতে কাদার পরিমাণ বেশি থাকে। এটি জল বেশি ধরে রাখতে পারে।

দোঁয়াশ মাটি: বালি, পলি ও কাদার উপযুক্ত মিশ্রণে দোআঁশ মাটি তৈরি হয়। কৃষিকাজের জন্য এই মাটি খুব উপযোগী।

২. মাটির ক্ষয় কী ? এর কারণ ও প্রতিকার লেখো।

উত্তর: জল, বায়ু ইত্যাদির প্রভাবে মাটির উপরিভাগের উর্বর অংশ সরে যাওয়াকে মাটির ক্ষয় বা ভূমিক্ষয় বলে।

মাটি ক্ষয়ের কারণ:

i) প্রবল বৃষ্টির জল।

ii) প্রবল বায়ুপ্রবাহ।

iii) গাছপালা কেটে ফেলা।

iv) অতিরিক্ত চাষাবাদ ও মানুষের বিভিন্ন অনিয়ন্ত্রিত কাজ।

প্রতিকার:

i) বেশি করে গাছ লাগানো।

ii) বনভূমি রক্ষা করা।

iii) পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা।

iv) মাটিকে গাছের শিকড় দিয়ে ধরে রাখা।

৩. জল দূষণের কারণ ও প্রতিকার লেখো।

উত্তর:

জল দূষণের কারণ:

i) কারখানার রাসায়নিক বর্জ্য জলে ফেলা।

ii) নর্দমার জল নদী বা পুকুরে ফেলা।

iii) প্লাস্টিক ও আবর্জনা জলাশয়ে ফেলা।

iv) কীটনাশক ও রাসায়নিক সার জলে মিশে যাওয়া।

প্রতিকার:

i) জলাশয়ে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।

ii) কারখানার বর্জ্য শোধন করে ফেলতে হবে।

iii) নর্দমার জল শোধন করে ব্যবহার করতে হবে।

iv) মানুষকে জল দূষণ সম্পর্কে সচেতন করতে হবে।

৪. জল সংরক্ষণের বিভিন্ন উপায় লেখো।

উত্তর:

i) অপ্রয়োজনীয়ভাবে কল খুলে রাখা যাবে না।

ii) বাড়ির জল অপচয় বন্ধ করতে হবে।

iii) বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে।

iv) পুকুর, নদী ও অন্যান্য জলাশয় রক্ষা করতে হবে।

v) ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে।

vi) জল দূষণ রোধ করতে হবে।

৫. জীববৈচিত্র্য কী ? এর গুরুত্ব লেখো।

উত্তর: পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য জীবের উপস্থিতি ও বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে।

জীববৈচিত্র্যের গুরুত্ব:

i) পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

ii) খাদ্যশৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে।

iii) মানুষকে খাদ্য, ওষুধ ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দেয়।

iv) মাটি ও জল সংরক্ষণে সাহায্য করে।

v) প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে।

ভৌত পরিবেশ - Vouta Poribesh

চিন্তামূলক প্রশ্নোত্তর

১. যদি পৃথিবীতে গাছপালা না থাকে তাহলে মাটির কী হবে ?

উত্তর: গাছপালা না থাকলে বৃষ্টি ও বাতাসের কারণে মাটি সহজে ক্ষয় হয়ে যাবে এবং ভূমিক্ষয় অনেক বেড়ে যাবে কারণ গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে।

২. একটি পুকুরের জল নোংরা হয়ে গেলে কী কী সমস্যা হতে পারে ?

উত্তর: জল ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, বিভিন্ন রোগ ছড়াতে পারে এবং জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হতে পারে।

৩. একটি অঞ্চলে যদি কোনো একটি প্রাণীর সংখ্যা হঠাৎ কমে যায় তাহলে কী হতে পারে ?

উত্তর: খাদ্যশৃঙ্খলের ভারসাম্য নষ্ট হতে পারে এবং সেই প্রাণীর ওপর নির্ভরশীল অন্যান্য জীবের সংখ্যারও পরিবর্তন হতে পারে।

৪. বাড়ির কল থেকে জল পড়তে থাকলে কী করা উচিত ?

উত্তর: দ্রুত কলটি বন্ধ বা মেরামত করতে হবে, যাতে অযথা জল অপচয় না হয়।

 ভৌত পরিবেশ - Vouta Poribesh

🔥 পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্নঃ-

১. মাটি কী?

২. মাটির প্রধান উপাদানগুলি কী কী?

৩. হিউমাস কী?

৪. বেলে, এঁটেল ও দোআঁশ মাটির বৈশিষ্ট্য লেখো।

৫. কৃষিকাজের জন্য দোআঁশ মাটি উপযোগী কেন?

৬. ভূমিক্ষয় কী?

৭. ভূমিক্ষয়ের কারণ ও প্রতিকার লেখো।

৮. মাটির উর্বরতা কীভাবে বৃদ্ধি করা যায়?

৯. ভূগর্ভস্থ জল কী?

১০. জল দূষণ কী?

১১. জল দূষণের কারণগুলি লেখো।

১২. জল দূষণ কীভাবে রোধ করা যায়?

১৩. জল সংরক্ষণ করা দরকার কেন?

১৪. বৃষ্টির জল সংরক্ষণ কী?

১৫. জলাশয় কাকে বলে?

১৬. জীববৈচিত্র্য কী?

১৭. জীববৈচিত্র্য রক্ষা করা কেন প্রয়োজন?

১৮. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো।

১৯. গাছপালা মাটি সংরক্ষণে কীভাবে সাহায্য করে?

২০. জল, মাটি ও জীববৈচিত্র্যের মধ্যে কী সম্পর্ক রয়েছে?

ভৌত পরিবেশ - Vouta Poribesh


PDF

আজকের বিষয়টির PDF ডাউনলোড করুন

সম্পূর্ণ বিষয়টি PDF আকারে পেতে নিচের DOWNLOAD NOW বাটনে ক্লিক করুন।

⬇️ DOWNLOAD NOW
📄 PDF Format   |   🔒 Safe Download

Saturday, September 5, 2026

September 05, 2026

Class V Amader Poribesh Manab Deho Question Answer ।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মানবদেহ প্রশ্ন উত্তর ।। Free PDF Download

Class V Amader Poribesh Manab Deho Question Answer।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মানবদেহ প্রশ্ন উত্তর ।। Free PDF Download

Class V Amader Poribesh Manab Deho Question Answer


হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব - Class V Amader Poribesh Manab Deho Question Answer।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মানবদেহ প্রশ্ন উত্তর ।। Free PDF Download

স্কুল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আজ থেকে আমরা একটি নতুন পর্ব শুরু করতে চলেছি । শিক্ষার্থীরা অনেক সময় তাদের পাঠ্য বইতে যে সমস্ত অধ্যায়গুলি আছে তার প্রশ্নোত্তর তৈরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। আমরা তাই আজ থেকে প্রত্যেকটি বইয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন-উত্তর দিতে থাকবো। যেখানে প্রশ্নোত্তরগুলো বিভিন্নভাবে সাজানো থাকবে। যেমন ভাবে সাধারণত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, শুধু একই রকম ভাবে নয় ঘুরিয়ে ফিরিয়ে সহজ থেকে কঠিন সমস্ত প্রকার প্রশ্নই এখানে থাকবে। এবং তাদের যথাযথ উত্তরও করে দেওয়া থাকবে। আশা করি এই পর্বগুলি ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপযোগী হবে, যা তাদের শেখার ক্ষেত্রটিকে আরও সহজ করে তুলবে।

আজকের আলচনার বিষয় পঞ্চম শ্রেণি — আমাদের পরিবেশ
অধ্যায় ১ : মানবদেহ


শরীরের বর্ম

 

১. বর্ম বলতে কী বোঝায় ?

উত্তর: শরীরকে আঘাত থেকে রক্ষা করার আবরণকে বর্ম বলা হয়।

 

২. আমাদের শরীরের বর্ম কোন অঙ্গ ?

উত্তর: ত্বক বা চামড়া।

 

৩. ত্বককে শরীরের বর্ম বলা হয় কেন ?

উত্তর: ত্বক শরীরের ভিতরের অংশকে বাইরের আঘাত ও জীবাণু থেকে রক্ষা করে তাই ত্বককে শরীরের বর্ম বলা হয়।

 

৪. আগে চামড়া কী কী কাজে ব্যবহার করা হতো ?

উত্তর: ব্যাগ, জুতো, বেল্ট ইত্যাদি তৈরিতে।

 

৫. কোন প্রাণীর চামড়া খুব পুরু ?

উত্তর: গন্ডারের।

 

৬. ত্বকের প্রধান কাজ কী ?

উত্তর: শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করা।

 

৭. ত্বকের সাহায্যে আমরা কী অনুভব করি ?

উত্তর: স্পর্শ, গরম, ঠান্ডা, ব্যথা ইত্যাদি অনুভব করি।

 

ত্বকের উপর-নীচ

 

১. মানুষের শরীরের কোথায় ত্বক বেশি পাতলা ?

উত্তর: চোখের পাতায়।

 

২. শরীরের কোথায় ত্বক সবচেয়ে পুরু ?

উত্তর: পায়ের তলায় গোড়ালির ত্বক।

 

৩. পায়ের তলার ত্বক পুরু হয় কেন ?

উত্তর: হাঁটার সময় শরীরের বেশি চাপ পায় বলে।

 

৪. ত্বকের নিচে কী থাকে ?

উত্তর: মাংসপেশি, রক্তনালি, স্নায়ু ইত্যাদি।

 

৫. ত্বকে ঘাম হয় কেন ?

উত্তর: শরীরের অতিরিক্ত তাপ ও কিছু বর্জ্য পদার্থ বের করার জন্য।

 

কোঁকড়ানো আর কালো

 

১. মানুষের চুলের রং কীসের উপর নির্ভর করে ?

উত্তর: মেলানিন নামক রঞ্জকের উপর।

 

২. চুল কালো হওয়ার জন্য কোন রঞ্জক দায়ী ?

উত্তর: মেলানিন।

 

৩. চুল সোজা বা কোঁকড়ানো হয় কেন ?

উত্তর: চুলের গোড়ার আকৃতি ও গঠনের পার্থক্যের জন্য।

 

৪. চুলের প্রধান কাজ কী ?

উত্তর: মাথার ত্বককে রক্ষা করা।

 

চুলের সাতকাহন

 

১. চুল কোথা থেকে বৃদ্ধি পায় ?

উত্তর: চুলের গোড়া বা ফলিকল থেকে।

 

২. চুলের কোন অংশ ত্বকের ভিতরে থাকে ?

উত্তর: চুলের গোড়া।

 

৩. চুলের বাইরের অংশকে কী বলা হয় ?

উত্তর: চুলের দণ্ড।

 

৪. চুলের যত্ন নেওয়ার জন্য কী করা উচিত ?

উত্তর: নিয়মিত চুল পরিষ্কার রাখা উচিত।

 

৫. বয়স বাড়ার সঙ্গে চুল সাদা হয় কেন ?

উত্তর: চুলে মেলানিনের পরিমাণ কমে গেলে চুল সাদা হয়।

 

নখের নীচে রক্ত

 

১. নখ কোথায় থাকে ?

উত্তর: হাত ও পায়ের আঙুলের ডগায়।

 

২. নখের প্রধান কাজ কী ?

উত্তর: আঙুলের ডগাকে রক্ষা করা।

 

৩. নখের নিচে রক্ত দেখা যায় কেন ?

উত্তর: আঘাত লাগলে নখের নিচের ক্ষুদ্র রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত জমে যায়।

 

৪. নখ কী দিয়ে তৈরি ?

উত্তর: কেরাটিন দিয়ে।

 

৫. নখ নিয়মিত কাটা উচিত কেন ?

উত্তর: নখে যাতে ময়লা বা জীবাণু না জমে।

 

 

নরম নরম থাবার নিচে লুকানো তার নখ

 

১. প্রাণীদের নখ কী কাজে লাগে ?

উত্তর: আত্মরক্ষা করা, শিকার ধরা, গাছে ওঠা ইত্যাদি কাজে লাগে।

 

২. বিড়ালের নখ কেমন ?

উত্তর: ধারালো ও বাঁকানো।

 

৩. প্রাণীদের নখকে অনেক সময় কী বলা হয় ?

উত্তর: থাবার নখর।

 

 

ছোট-বড় হাড়ের কথা

 

১. আমাদের শরীরের কাঠামো কী দিয়ে তৈরি ?

উত্তর: হাড় দিয়ে।

 

২. প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় কয়টি হাড় থাকে ?

উত্তর: ২০৬টি।

 

৩. শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি ?

উত্তর: ফিমার।

 

৪. ফিমার কোথায় থাকে ?

উত্তর: উরুতে।

 

৫. শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি ?

উত্তর: স্টেপিস।

 

৬. স্টেপিস কোথায় থাকে ?

উত্তর: কানের ভিতরে মধ্যকর্ণে।

 

৭. হাড়ের জোড়কে কী বলে ?

উত্তর: অস্থিসন্ধি।

 

৮. হাড়ের প্রধান কাজ কী ?

উত্তর: শরীরের কাঠামো তৈরি করা এবং ভিতরের অঙ্গকে রক্ষা করা।

 

৯. খুলি কোন অঙ্গকে রক্ষা করে ?

উত্তর: মস্তিষ্ককে।

 

১০. পাঁজরের হাড় কোন অঙ্গগুলিকে রক্ষা করে ?

উত্তর: হৃদ্‌পিণ্ড ও ফুসফুসকে।

 

অস্থিসন্ধির হিসেব-নিকেশ

 

১. অস্থিসন্ধি কী ?

উত্তর: দুটি বা তার বেশি হাড় যেখানে যুক্ত হয় তাকে অস্থিসন্ধি বলে।

 

২. অস্থিসন্ধির কাজ কী ?

উত্তর: হাড়ের নড়াচড়ায় সাহায্য করা।

 

৩. কনুই কোন ধরনের সন্ধির উদাহরণ ?

উত্তর: কবজা সন্ধি।

 

৪. হাঁটুর সন্ধি কোন ধরনের ?

উত্তর: কবজা সন্ধি।

 

৫. কাঁধের সন্ধি কোন ধরনের ?

উত্তর: বল ও সকেট সন্ধি।

 

৬. অস্থিসন্ধি না থাকলে কী হতো ?

উত্তর: শরীরের বিভিন্ন অংশ নাড়াচাড়া করা সম্ভব হতো না।

 

পেশি নিয়ে কিছু কথা

 

১. পেশি কী ?

উত্তর: শরীরের যে টিস্যু সংকোচন ও প্রসারণের মাধ্যমে অঙ্গ সঞ্চালনে সাহায্য করে তাকে পেশি বলে।

 

২. পেশির প্রধান কাজ কী ?

উত্তর: শরীরের বিভিন্ন অঙ্গকে নাড়াচাড়া করতে সাহায্য করা।

 

৩. আমরা কীভাবে হাত-পা নাড়াতে পারি ?

উত্তর: পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে।

 

৪. পেশি ও হাড়ের সম্পর্ক কী ?

উত্তর: পেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে হাড়কে নড়াচড়া করতে সাহায্য করে।

 

বাতাসে ওড়ে জীবাণু

 

১. জীবাণু কী ?

উত্তর: যেসব অতি ক্ষুদ্র জীব খালি চোখে দেখা যায় না এবং তাদের মধ্যে কিছু মানুষের শরীরে রোগ সৃষ্টি করতে পারে, তাদের জীবাণু বলে।

উদাহরণ: ব্যাকটেরিয়া, ভাইরাস, কিছু ছত্রাক ও প্রটোজোয়া।

 

২. জীবাণু কী কী রোগ সৃষ্টি করতে পারে ?

উত্তর: কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, ডিপথেরিয়া, ভাইরাস,      হাম, বসন্ত, পোলিও, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, ছত্রাক,       দাদ, ছত্রাকজনিত চর্মরোগ, ম্যালেরিয়া, আমাশয় ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে।

 

৩. বাতাসের মাধ্যমে কী ছড়াতে পারে ?

উত্তর: বিভিন্ন রোগজীবাণু।

 

৪. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা উচিত কেন ?

উত্তর: রোগজীবাণু যাতে অন্যের মধ্যে ছড়িয়ে না পড়ে।

 

৫. বায়ুবাহিত রোগ কী ?

উত্তর: যে রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় তাকে বায়ুবাহিত রোগ বলে।

 

৬. একটি বায়ুবাহিত রোগের নাম লেখো।

উত্তর: যক্ষ্মা।

 

জলের সঙ্গে জীবাণু

 

১. জলবাহিত রোগ কী ?

উত্তর: দূষিত জলের মাধ্যমে যে রোগ ছড়ায় তাকে জলবাহিত রোগ বলে।

 

২. একটি জলবাহিত রোগের নাম লেখো।

উত্তর: কলেরা।

 

৩. দূষিত জল পান করলে কী হতে পারে ?

উত্তর: বিভিন্ন রোগ হতে পারে।

 

৪. জল কীভাবে নিরাপদ করা যায় ?

উত্তর: জল ফুটিয়ে বা উপযুক্তভাবে পরিশোধন করে।

 

৫. জলবাহিত রোগ প্রতিরোধের একটি উপায় কী ?

উত্তর: বিশুদ্ধ জল পান করা।

 

ORS

 

১. ORS-এর পুরো নাম কী ?

উত্তর: Oral Rehydration Solution।

 

২. ORS কখন খাওয়ানো হয় ?

উত্তর: ডায়রিয়া বা পাতলা পায়খানায় শরীর থেকে জল ও লবণ বেরিয়ে গেলে।

 

৩. ORS-এর প্রধান কাজ কী ?

উত্তর: শরীরে জল ও লবণের ঘাটতি পূরণ করা।

 

৪. ডায়রিয়ায় ORS কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: শরীরকে জলশূন্যতা থেকে রক্ষা করতে সাহায্য করে।

 

টিকা ও রোগ প্রতিরোধ

 

১. টিকা কী ?

উত্তর: টিকা হল - নির্দিষ্ট রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উপায়।

 

২. BCG টিকা কোন রোগ প্রতিরোধে দেওয়া হয় ?

উত্তর: যক্ষ্মা।

 

৩. টিকা নেওয়ার উদ্দেশ্য কী ?

উত্তর: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

 

স্টেথোস্কোপের ইতিহাস

 

১. স্টেথোস্কোপ কী ?

উত্তর: শরীরের ভিতরের বিশেষ শব্দ শোনার একটি চিকিৎসা-যন্ত্র।

 

২. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন ?

উত্তর: রেনে লিনেক।

 

৩. স্টেথোস্কোপ দিয়ে কী শোনা যায় ?

উত্তর: হৃদ্‌পিণ্ড ও ফুসফুসের শব্দ।

 

৪. রেনে লিনেক কোন দেশের চিকিৎসক ছিলেন ?

উত্তর: ফ্রান্সের।

 

মানবদেহ অধ্যায়ের বিশেষ গুরুত্বপূর্ণ একলাইনের প্রশ্ন

 

১. শরীরের বর্ম কী ?  — ত্বক।

২. সবচেয়ে পুরু কোন জায়গার ত্বক?  — পায়ের গোড়ালির।

৩. সবচেয়ে পাতলা ত্বক কোথায় ?  — চোখের পাতায়।

৪. চুলের কালো রঙের জন্য দায়ী রঞ্জক কী ?— মেলানিন।

৫. নখ কী দিয়ে তৈরি ? — কেরাটিন।

৬. মানুষের শরীরে প্রাপ্তবয়স্ক অবস্থায় হাড়ের সংখ্যা কত ? — ২০৬টি।

৭. শরীরের সবচেয়ে বড় হাড় কী ? — ফিমার।

৮. সবচেয়ে ছোট হাড় কী ? — স্টেপিস।

৯. হাড়ের জোড়কে কী বলে ?— অস্থিসন্ধি।

১০. মস্তিষ্ককে কোন হাড় রক্ষা করে ? — খুলি।

১১. হৃদ্‌পিণ্ড ও ফুসফুসকে কোন হাড় রক্ষা করে ? — পাঁজর।

১২. হাঁটু কোন ধরনের সন্ধি ? — কবজা সন্ধি।

১৩. কাঁধ কোন ধরনের সন্ধি ?— বল ও সকেট সন্ধি।

১৪. বায়ুর মাধ্যমে ছড়ানো রোগকে কী বলে ? — বায়ুবাহিত রোগ।

১৫. দূষিত জলের মাধ্যমে ছড়ানো রোগকে কী বলে ? — জলবাহিত রোগ।

১৬. BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয় ? — যক্ষ্মা।

১৭. ORS-এর কাজ কী ? — শরীরে জল ও লবণের ঘাটতি পূরণ করা।

১৮. স্টেথোস্কোপের আবিষ্কারক কে ? — রেনে লিনেক।

১৯. স্টেথোস্কোপ দিয়ে কী শোনা হয় ? — হৃদ্‌পিণ্ড ও ফুসফুসের শব্দ।

২০. পেশির কাজ কী ? — অঙ্গ সঞ্চালনে সাহায্য করা।

 

সম্পূর্ণ প্রশ্নোত্তর ও সাজেশন

 

এক কথায় বা এক শব্দে উত্তরঃ

১. মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কী ?

উত্তর: ত্বক।

২. ত্বকের নিচে কোন অঙ্গ থাকে ?

উত্তর: মাংসপেশি।

৩. দুটি অস্থির সংযোগস্থলকে কী বলে ?

উত্তর: অস্থিসন্ধি।

৪. অস্থির সঙ্গে পেশির সংযোগকারী অংশের নাম কী ?

উত্তর: টেন্ডন।

৫. মানুষের কঙ্কালকে কী বলে ?

উত্তর: অস্থিকাঠামো।

৬.প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট কয়টি অস্থি থাকে ?

উত্তর: ২০৬টি।

৭. রক্ত পাম্প করে শরীরের কোন যন্ত্র ?

উত্তর: হৃদ্‌যন্ত্র।

৮. শ্বাস নেওয়ার প্রধান অঙ্গ কী ?

উত্তর: ফুসফুস।

৯. খাদ্য হজমের প্রধান অঙ্গ কোনটি ?

উত্তর: পরিপাক নালি।

১০. মানুষের দেহের নিয়ন্ত্রণকেন্দ্র কোন অঙ্গটি ?

উত্তর: মস্তিষ্ক।

১১. রক্ত সারা শরীরে পৌঁছে দেয় কোন তন্ত্র ?

উত্তর: সংবহন তন্ত্র।

১২. শ্বাস-প্রশ্বাসের সঙ্গে যুক্ত তন্ত্রের নাম কী ?

উত্তর: শ্বাসতন্ত্র।

১৩. খাদ্য হজমের সঙ্গে যুক্ত তন্ত্রের নাম কী ?

উত্তর: পরিপাকতন্ত্র।

১৪. ত্বকের রং নির্ধারণকারী রঞ্জক পদার্থ কী ?

উত্তর: মেলানিন।

১৫. নখ ও চুলের প্রধান উপাদান কী ?

উত্তর: কেরাটিন।

 

২. শূন্যস্থান পূরণ করোঃ

১. মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হল ______।

উত্তর: ত্বক

২. দুটি অস্থির মিলনস্থলকে ______ বলে।

উত্তর: অস্থিসন্ধি

৩. মানুষের দেহে মোট ______টি অস্থি থাকে।

উত্তর: ২০৬

৪. ______ রক্তকে সারা শরীরে পাম্প করে।

উত্তর: হৃদ্‌যন্ত্র

৫. ফুসফুসের সাহায্যে আমরা ______ গ্রহণ করি।

উত্তর: অক্সিজেন

৬. মস্তিষ্ক আমাদের দেহের ______ কেন্দ্র।

উত্তর: নিয়ন্ত্রণ

৭. নখ ও চুলের প্রধান উপাদান হল ______।

উত্তর: কেরাটিন

৮. ত্বকের রং নির্ধারণ করে ______।

উত্তর: মেলানিন

৯. খাদ্য হজম হয় ______ তন্ত্রে।

উত্তর: পরিপাক

১০. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়ায় ______ সাহায্য করে।

উত্তর: পেশি

৩. ঠিক না ভুল লেখোঃ

১. মানুষের দেহে ২০৬টি অস্থি থাকে।

উত্তর: ঠিক।

২. ত্বক মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গ।

উত্তর: ভুল।

৩. হৃদ্‌যন্ত্র রক্ত সঞ্চালন করে।

উত্তর: ঠিক।

৪. ফুসফুস খাদ্য হজম করে।

উত্তর: ভুল।

৫. মস্তিষ্ক দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে।

উত্তর: ঠিক।

৬. নখের প্রধান উপাদান কেরাটিন।

উত্তর: ঠিক।

৭. অস্থিসন্ধি অস্থির সঙ্গে অস্থির সংযোগ ঘটায়।

উত্তর: ঠিক।

৮. পেশি শরীরের নড়াচড়ায় সাহায্য করে না।

উত্তর: ভুল।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ— ১/২ নম্বর

 

১. ত্বক কী ?

উত্তর: ত্বক হল মানুষের শরীরের বাইরের আবরণ। এটি শরীরের ভিতরের অংশকে বাইরের আঘাত ও জীবাণু থেকে রক্ষা করে।

২. ত্বকের দুটি কাজ লেখো।

উত্তর: (i) শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করা।

      (ii) শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করা।

৩. অস্থি কী ?

উত্তর: দেহের শক্ত ও দৃঢ় কাঠামো গঠনকারী অংশকে অস্থি বা হাড় বলে।

৪. অস্থিসন্ধি কাকে বলে ?

উত্তর: যে স্থানে দুটি বা তার বেশি অস্থি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে অস্থিসন্ধি বলে।

৫. পেশী কী ?

উত্তর: পেশী হলো প্রাণীদেহের এক বিশেষ ধরনের নরম ও স্থিতিস্থাপক অংশ, যা সংকোচন ও প্রসারণের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া, চলন এবং অভ্যন্তরীণ কাজ পরিচালনা করে।

৬. হৃদ্‌যন্ত্রের কাজ কী ?

উত্তর: হৃদ্‌যন্ত্রের প্রধান কাজ হল রক্তকে সারা শরীরে পাম্প করে পাঠানো।

৭. ফুসফুসের কাজ কী ?

উত্তর: ফুসফুসের সাহায্যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি।

৮. মস্তিষ্কের কাজ কী ?

উত্তর: দেহের সমস্ত শারীরিক ও মানসিক কাজ নিয়ন্ত্রণ করা।

৯. চুলের দুটি উপকারিতা লেখো।

উত্তর: চুল মাথার ত্বককে সূর্যের তাপ থেকে রক্ষা করে এবং মাথাকে বাইরের আঘাত থেকে কিছুটা সুরক্ষা দেয়।

১০. নখের কাজ কী ?

উত্তর: নখ আঙুলের ডগাকে আঘাত থেকে রক্ষা করে এবং ছোট জিনিস আঁকড়ে ধরতেও সাহায্য করে।

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ — ২/৩ নম্বর

১. ত্বককে শরীরের বর্ম বলা হয় কেন ?

উত্তর: ত্বক আমাদের শরীরের বাইরের আবরণ। এটি শরীরের ভিতরের অঙ্গগুলিকে আঘাত, ধুলোবালি ও বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাই ত্বককে শরীরের বর্ম বলা হয়।

 

২. অস্থি ও পেশি কীভাবে একসঙ্গে কাজ করে ?

উত্তর: অস্থি শরীরকে কাঠামো ও দৃঢ়তা দেয় এবং পেশি অস্থির সঙ্গে যুক্ত থেকে সংকোচন ও প্রসারণের মাধ্যমে অস্থিকে নড়াচড়া করায়। ফলে আমরা হাঁটা, দৌড়ানো, হাত-পা নাড়ানো ইত্যাদি করতে পারি।

 

৩. অস্থিসন্ধির প্রয়োজন কেন ?

উত্তর: অস্থিসন্ধি না থাকলে শরীরের বিভিন্ন অস্থি নড়াচড়া করতে পারত না। অস্থিসন্ধির সাহায্যে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন দিকে নড়াচড়া করতে পারে।

 

৪. মানুষের কঙ্কালের প্রয়োজন কী ?

উত্তর: কঙ্কাল শরীরকে নির্দিষ্ট আকৃতি দেয়, দেহকে দৃঢ় রাখে এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করে। যেমন—খুলি মস্তিষ্ককে এবং পাঁজরের হাড় হৃদ্‌যন্ত্র ও ফুসফুসকে রক্ষা করে।

 

৫. হৃদ্‌যন্ত্রকে গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয় কেন ?

উত্তর: হৃদ্‌যন্ত্র সারাক্ষণ রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায়। রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যায়। তাই হৃদ্‌যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

৬. নিয়মিত ব্যায়াম করা কেন দরকার ?

উত্তর: নিয়মিত ব্যায়াম করলে পেশি ও অস্থি শক্তিশালী হয়, শরীর সুস্থ থাকে এবং শরীরের বিভিন্ন অঙ্গ ভালোভাবে কাজ করতে পারে তাই নিয়মিত ব্যায়াম করা দরকার।

 

বড় প্রশ্ন ও উত্তর — ৪/৫ নম্বর

১. মানুষের কঙ্কালতন্ত্রের কাজগুলি আলোচনা করো।

উত্তর: মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান কাজগুলি হল—

i) শরীরকে নির্দিষ্ট আকৃতি দেওয়া।

ii) শরীরকে দৃঢ় ও শক্ত করে রাখা।

iii) শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করা।

iv) পেশির সঙ্গে একত্রে কাজ করে শরীরের নড়াচড়ায় সাহায্য করা।

v) অস্থিমজ্জায় রক্তকণিকা তৈরিতে সাহায্য করা।

 

২. ত্বকের বিভিন্ন কাজ লেখো।

উত্তর: ত্বকের প্রধান কাজগুলি হল—

i) শরীরের ভিতরের অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করা।

ii)  বিভিন্ন জীবাণুর প্রবেশ প্রতিরোধ করা।

iii) শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করা।

iv) ঘামের মাধ্যমে শরীর থেকে কিছু বর্জ্য পদার্থ বের করে দেওয়া।

v) স্পর্শ, তাপ ও ঠান্ডা অনুভব করতে সাহায্য করা।

 

৩. মানুষের শরীরে অস্থি ও পেশির গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর: অস্থি আমাদের শরীরের কাঠামো তৈরি করে এবং শরীরকে দৃঢ়তা দেয়। অন্যদিকে পেশি অস্থির সঙ্গে যুক্ত থেকে শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়ায় সাহায্য করে। অস্থি ও পেশি একসঙ্গে কাজ করার ফলে আমরা হাঁটতে, দৌড়াতে, বসতে, দাঁড়াতে এবং বিভিন্ন কাজ করতে পারি।

 

৪. সুস্থ শরীরের জন্য কী কী অভ্যাস গড়ে তোলা উচিত?

উত্তর: সুস্থ শরীরের জন্য—

i) পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে।

ii) নিয়মিত ব্যায়াম করতে হবে।

iii) পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে।

iv) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

v) বিশুদ্ধ জল পান করতে হবে।

vi) খাবার আগে ও শৌচাগার ব্যবহারের পরে ভালোভাবে হাত ধুতে হবে।

vii) অতিরিক্ত তেল, নুন ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে।

 

৫. মানুষের শরীরের প্রধান কয়েকটি অঙ্গ ও তাদের কাজ লেখো।

 

উত্তর:

 

অঙ্গ

প্রধান কাজ

মস্তিষ্ক

দেহের কাজ নিয়ন্ত্রণ করা

হৃদ্‌যন্ত্র

রক্ত পাম্প করা

ফুসফুস

শ্বাস-প্রশ্বাসে সাহায্য করা

পাকস্থলী

খাদ্য হজমে সাহায্য করা

কিডনি

রক্ত থেকে বর্জ্য ছেঁকে বের করা

ত্বক

শরীরকে রক্ষা করা

 

·         ভেবে উত্তর দাওঃ

১. আমাদের শরীরে হাড় না থাকলে কী হত ?

উত্তর: শরীরের কোনো দৃঢ় কাঠামো থাকত না এবং আমরা সোজা হয়ে দাঁড়াতে বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম না।

 

২. পেশি না থাকলে কী হত ?

উত্তর: শরীরের বিভিন্ন অঙ্গ নড়াচড়া করতে পারত না।

 

৩. ত্বক না থাকলে কী সমস্যা হত ?

উত্তর: শরীরের অভ্যন্তরীণ অংশ বাইরের আঘাত ও জীবাণুর সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকত না।

 

৪. হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে গেলে কী হবে ?

উত্তর: শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে এবং জীবন বিপন্ন হবে।

 

৫. আমরা চোখ বন্ধ করেও কীভাবে হাত-পা নাড়াতে পারি?

উত্তর: মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রিত হওয়ার কারণে।

 

🔥 পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন-

এই প্রশ্ন গুলো ভালো করে পড়ে রাখবে—

 

১. ত্বককে শরীরের বর্ম বলা হয় কেন?

২. ত্বকের কাজগুলি লেখো।

৩. মানুষের শরীরে মোট কতটি অস্থি থাকে?

৪. অস্থিসন্ধি কী?

৫. কঙ্কালতন্ত্রের কাজ কী?

৬. পেশি কীভাবে শরীরের নড়াচড়ায় সাহায্য করে?

৭. হৃদ্‌যন্ত্রের কাজ কী?

৮. ফুসফুসের কাজ কী?

৯. মস্তিষ্ককে দেহের নিয়ন্ত্রণকেন্দ্র বলা হয় কেন?

১০. নখ ও চুলের প্রধান উপাদান কী?

১১. নিয়মিত ব্যায়াম করা কেন দরকার?

১২. অস্থি ও পেশির মধ্যে সম্পর্ক কী?

১৩. শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে কঙ্কাল কীভাবে রক্ষা করে?

১৪. মানুষের শরীরের প্রধান অঙ্গগুলির নাম ও কাজ লেখো।

১৫. সুস্থ শরীরের জন্য কী কী অভ্যাস গড়ে তোলা উচিত?

পঞ্চম শ্রেণী,Class V,Amader Poribesh, Manab Deho, মানবদেহ।


PDF

আজকের বিষয়টির PDF ডাউনলোড করুন

সম্পূর্ণ বিষয়টি PDF আকারে পেতে নিচের DOWNLOAD NOW বাটনে ক্লিক করুন।

⬇️ DOWNLOAD NOW
📄 PDF Format   |   🔒 Safe Download