GK Short Note Part - 60 || জিকে শর্ট নোট পর্ব - ৬০ || Free PDF Download
নমস্কার বন্ধুরা ও ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, GK Short Note Part - 60 || জিকে শর্ট নোট পর্ব - ৬০ || Free PDF Download।
তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 'GK Short Note' পর্বটি যেখানে থাকবে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নোত্তর যা আপনাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনে সহায়তা করবে।
General Knowledge
এই পর্বে প্রতিদিন ১০ টি করে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর থাকবে। আপনি যদি প্রতিনিয়ত এই পর্বটি অনুসরণ করেন তাহলে সহজেই সাধারণ জ্ঞানের ভান্ডার বাড়িয়ে নিতে পারবেন যা আপনাকে পরীক্ষায় জেনারেল নলেজ সংক্রান্ত ভীতি দূর করতে এবং সর্বোচ্চ নম্বর পেতে সহায়তা করবে ।
GK Short Note Part - 60
বাংলা জেনারেল নলেজ Bengali GK
আজকের ১০ টি গুরুত্বপূর্ণ GK Short Note গুলি দেখে নাও -
১) ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদগুলির মধ্যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ?
উ:- মণিপুরে।
২) মানুষের দেহে ভিটামিন B₁-এর রাসায়নিক নাম কী ?
উ:- থায়ামিন।
৩) উদ্ভিদের কোষে খাদ্য সঞ্চয়ের প্রধান অঙ্গাণু কোনটি ?
উ:- লিউকোপ্লাস্ট।
৪) পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে কোন নদীকে ধরা হয় ?
উ:- নীল নদ।
৫) পৃথিবীর সবচেয়ে বেশি জল পরিবহনকারী নদী হিসেবে কোন নদীকে ধরা হয় ?
উ:- আমাজন নদী।
৬) অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কী বলে ?
উ:- প্রশমন বিক্রিয়া।
৭) ‘অরণ্যের অধিকার' উপন্যাসটি কার লেখা ?
উ:- মহাশ্বেতা দেবী।
৮) ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ার রয়েছে ?
উ:- অনুচ্ছেদ ১৪৩।
৯) ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য বর্তমানে কয়টি ?
উ:- ১১টি।
১০) কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্বের কোনো একক আছে কি ?
উ:- কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই।
📚
আজকের GK Short Note Part - 60 PDF
আজকের গুরুত্বপূর্ণ GK Short Note-এর সম্পূর্ণ PDF পেতে
নিচের Download বাটনে ক্লিক করুন।
⬇️ Download PDF Now
নিচের Download বাটনে ক্লিক করুন।
📄 PDF Format | ⚡ Instant Download
