Class V Amader Poribesh Vouta Poribesh Question Answer ।। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর ।। Free PDF Download
পঞ্চম শ্রেণি- আমাদের পরিবেশ অধ্যায় ২ : ভৌত পরিবেশ
মাটি,
জল ও জীববৈচিত্র্য
মাটি
১. মাটির উপরিভাগে পচা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি পদার্থকে কী বলে ?
উত্তর: হিউমাস।
২. মাটির প্রধান উপাদান কী কী ?
উত্তর: খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু ও জীব।
৩. বালির পরিমাণ বেশি এমন মাটিকে কী বলে ?
উত্তর: বেলে মাটি।
৪. কাদার পরিমাণ বেশি এমন মাটিকে কী বলে ?
উত্তর: এঁটেল মাটি।
৫. বালি, পলি ও কাদার মিশ্রণে তৈরি মাটিকে কী বলে ?
উত্তর: দোআঁশ মাটি।
৬. কৃষিকাজের জন্য সাধারণত কোন মাটি বেশি উপযোগী ?
উত্তর: দোআঁশ মাটি।
৭. মাটির ক্ষয়কে কী বলে ?
উত্তর: ভূমিক্ষয়।
৮. মাটির ক্ষয়ের প্রধান দুটি প্রাকৃতিক কারণ কী ?
উত্তর: জল ও বায়ু।
৯. গাছের কোন অংশ মাটিকে শক্ত করে ধরে রাখে ?
উত্তর: শিকড়।
১০. মাটির উর্বরতা বৃদ্ধিতে কোন পদার্থ গুরুত্বপূর্ণ ?
উত্তর: হিউমাস।
জল
১১. পৃথিবীর মোট জলের অধিকাংশ কোথায় রয়েছে ?
উত্তর: সমুদ্রে।
১২. পান করার উপযোগী জলকে কী বলে ?
উত্তর: পানীয় জল।
১৩. নদী, পুকুর, হ্রদ প্রভৃতিকে একসঙ্গে কী বলা হয় ?
উত্তর: জলাশয়।
১৪. মাটির নিচে সঞ্চিত জলকে কী বলে ?
উত্তর: ভূগর্ভস্থ জল।
১৫. ভূগর্ভস্থ জল পাওয়ার জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তর: কুয়ো ও নলকূপ।
১৬. জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
উত্তর: ক্লোরিন।
১৭. বৃষ্টির জল ধরে রেখে ব্যবহার করার পদ্ধতিকে কী বলে ?
উত্তর: বৃষ্টির জল সংরক্ষণ।
১৮. জল দূষণের একটি প্রধান কারণ কী ?
উত্তর: কলকারখানা বর্জ্য, মানব সৃষ্ট বর্জ্য এবং কৃষি কাজের বর্জ্য জলাশয় মিশে যাওয়া।
১৯. জলবাহিত একটি রোগের নাম কী ?
উত্তর: কলেরা।
২০. জল সংকটের একটি কারণ কী ?
উত্তর: জলের অপচয়।
জীববৈচিত্র্য
২১. জীববৈচিত্র্য কী ?
উত্তর: পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য জীবের বৈচিত্র্য বা বিভিন্নতাকে
জীববৈচিত্র্য বলে।
২২. উদ্ভিদ ও প্রাণীকে একসঙ্গে কী বলা হয় ?
উত্তর: জীব।
২৩. মেরুদণ্ডযুক্ত প্রাণীকে কী বলে ?
উত্তর: মেরুদণ্ডী প্রাণী।
২৪. মেরুদণ্ডহীন প্রাণীকে কী বলে ?
উত্তর: অমেরুদণ্ডী প্রাণী।
২৫. একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
উত্তর: মাছ।
২৬. একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
উত্তর: কেঁচো।
২৭. পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ ?
উত্তর: জীববৈচিত্র্য।
২৮. যে প্রাণীরা প্রকৃতিতে স্বাধীনভাবে বাস করে তাদের কী বলে ?
উত্তর: বন্যপ্রাণী।
২৯. যে প্রাণীদের মানুষেরা কাছে রেখে পালন করে তাদের কী বলে ?
উত্তর: গৃহপালিত প্রাণী।
৩০. জীববৈচিত্র্যের প্রধান দুটি উপাদান কী ?
উত্তর: উদ্ভিদ ও প্রাণী।
৩১. জীব বলতে কী বোঝ ?
উত্তর: যে প্রাণী বা উদ্ভিদের জীবন আছে তাকে জীব বলে।
৩২. জীববৈচিত্র্যের মধ্যে কী কী রয়েছে ?
উত্তর: উদ্ভিদ, প্রাণী ও অণুজীব।
৩৩. উদ্ভিদের দুটি উদাহরণ দাও।
উত্তর: আমগাছ ও ধানগাছ।
৩৪. প্রাণীর দুটি উদাহরণ দাও।
উত্তর: গরু ও বাঘ।
৩৫. অণুজীব কী ?
উত্তর: খুব ছোট জীব, যাদের খালি চোখে দেখা যায় না, তাদের অণুজীব বলে।
৩৬. জীববৈচিত্র্য কোথায় দেখা যায় ?
উত্তর: বন, জলাশয়, পাহাড়, মাঠসহ বিভিন্ন পরিবেশে।
৩৭. বনকে জীববৈচিত্র্যের ভাণ্ডার বলা হয় কেন ?
উত্তর: বনে অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে তাই বনকে জীব বৈচিত্র্যের ভান্ডার
বলা হয়।
৩৮. জলাশয়ে কী ধরনের জীব বাস করে ?
উত্তর: বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী বাস করে।
৩৯. ব্যাঙ কোথায় বাস করে ?
উত্তর: জল ও স্থল উভয় জায়গায়।
৪০. উদ্ভিদ আমাদের কী দেয় ?
উত্তর: খাদ্য, অক্সিজেন, কাঠ, বিভিন্ন ঔষধ ও উপকারী জিনিস দেয়।
৪১. উদ্ভিদ ও প্রাণী কি পরস্পরের উপর নির্ভরশীল?**
উত্তর: হ্যাঁ।
৪২. মৌমাছি গাছের কী উপকার করে ?
উত্তর: পরাগমিলনে সাহায্য করে।
৪৩. কেঁচো মাটির কী উপকার করে ?
উত্তর: নিচের মাটি উপরে ও উপরের মাটি নিচে করে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।
৪৪. বন্যপ্রাণী কাকে বলে ?
উত্তর: যে প্রাণীরা স্বাভাবিকভাবে জঙ্গলে বা প্রকৃতিতে বাস করে তাদের বন্যপ্রাণী বলে।
৪৫. গৃহপালিত প্রাণী কাকে বলে ?
উত্তর: মানুষ যে প্রাণীদের বাড়িতে বা খামারে পালন করে তাদের গৃহপালিত প্রাণী বলে।
৪৬. বিপন্ন প্রাণী কী ?
উত্তর: যে প্রাণীর সংখ্যা খুব কমে গেছে এবং বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাকে বিপন্ন
প্রাণী বলে।
৪৭. বিলুপ্ত প্রাণী কী ?
উত্তর: যে প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে তাকে বিলুপ্ত প্রাণী বলে।
৪৮. জীববৈচিত্র্য রক্ষার একটি উপায় লেখো।
উত্তর: বেশি করে গাছ লাগানো।
৪৯. জীববৈচিত্র্য রক্ষায় বন সংরক্ষণ করা দরকার কেন ?
উত্তর: বনে অনেক উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান রয়েছে।
৫০. আমরা কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করতে পারি ?
উত্তর: গাছ লাগিয়ে, বন রক্ষা করে এবং প্রাণীদের হত্যা না করে।
ভৌত পরিবেশ - Vouta Poribesh
শূন্যস্থান
পূরণ করো
১. মাটির উর্বরতা বৃদ্ধিতে ______ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উত্তর: হিউমাস।
২. ______ মাটিতে বালির পরিমাণ বেশি থাকে।
উত্তর: বেলে।
৩. ______ মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে।
উত্তর: এঁটেল।
৪. বেলে, পলি ও কাদার উপযুক্ত মিশ্রণে ______ মাটি তৈরি হয়।
উত্তর: দোঁয়াশ ।
৫. গাছের ______ মাটিকে শক্ত করে ধরে রাখে।
উত্তর: শিকড়।
৬. মাটির ক্ষয়কে ______ বলে।
উত্তর: ভূমিক্ষয়।
৭. পৃথিবীর অধিকাংশ জল ______ জলে পরিণত হয়ে আছে।
উত্তর: লবণাক্ত।
৮. মাটির নিচে সঞ্চিত জলকে ______ জল বলে।
উত্তর: ভূগর্ভস্থ।
৯. জল জীবাণুমুক্ত করতে ______ ব্যবহার করা হয়।
উত্তর: ক্লোরিন
১০. বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে ______ বলে।
উত্তর: জীববৈচিত্র্য।
ভৌত পরিবেশ - Vouta Poribesh
ঠিক/
ভুল নির্ণয় কর।
১. দোআঁশ মাটি কৃষিকাজের জন্য উপযোগী।
উত্তর: ঠিক।
২. গাছের শিকড় মাটির ক্ষয় বাড়ায়।
উত্তর: ভুল।
৩. হিউমাস মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।
উত্তর: ঠিক।
৪. সমুদ্রের জল সাধারণত পান করার উপযোগী।
উত্তর: ভুল।
৫. ভূগর্ভস্থ জল মাটির নিচে থাকে।
উত্তর: ঠিক।
৬. ক্লোরিন জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
উত্তর: ঠিক।
৭. কেঁচো একটি মেরুদণ্ডী প্রাণী।
উত্তর: ভুল।
৮. জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
উত্তর: ঠিক।
৯. জল অপচয় করলে জল সংকট হতে পারে।
উত্তর: ঠিক।
১০. বায়ু ও জল মাটির ক্ষয়ের কারণ হতে পারে।
উত্তর: ঠিক।
মিল
খুঁজে লেখো
|
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
|
বেলে মাটি |
বালির পরিমাণ বেশি |
|
এঁটেল মাটি |
কাদার পরিমাণ বেশি |
|
দোআঁশ মাটি |
কৃষিকাজে উপযোগী |
|
হিউমাস |
মাটির উর্বরতা
বাড়ায় |
|
ক্লোরিন |
জল
জীবাণুমুক্ত করে |
|
কেঁচো |
অমেরুদণ্ডী প্রাণী |
|
মাছ |
মেরুদণ্ডী প্রাণী |
|
শিকড় |
মাটিকে ধরে রাখে |
ভৌত পরিবেশ - Vouta Poribesh
অতি
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর— ১/২ নম্বর
১. মাটি কী ?
উত্তর: পৃথিবীর উপরিভাগের নরম ও আলগা আবরণকে মাটি বলে।
২. হিউমাস কী ?
উত্তর: মাটিতে থাকা পচা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি জৈব পদার্থকে হিউমাস
বলে।
৩. দোঁয়াশ মাটি কী ?
উত্তর: বালি, পলি ও কাদার উপযুক্ত মিশ্রণে তৈরি মাটিকে দোআঁশ মাটি বলে।
৪. ভূমিক্ষয় কী ?
উত্তর: জল, বায়ু ইত্যাদির প্রভাবে মাটির উপরিভাগের উর্বর অংশ এক স্থান থেকে অন্য স্থানে
সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে।
৫. ভূগর্ভস্থ জল কী ?
উত্তর: মাটির নিচে বিভিন্ন স্তরে সঞ্চিত জলকে ভূগর্ভস্থ জল বলে।
৬. জল দূষণ কী ?
উত্তর: বিভিন্ন ক্ষতিকর পদার্থ ও বর্জ্য পদার্থ মিশে জল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়াকে
জল দূষণ বলে।
৭. জল সংরক্ষণ কী ?
উত্তর: ভবিষ্যতের ব্যবহারের জন্য জল অপচয় না করে সঞ্চয় করাকে জল সংরক্ষণ বলে।
৮. জীববৈচিত্র্য কী ?
উত্তর: পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য জীবের উপস্থিতি ও বৈচিত্র্যকে
জীববৈচিত্র্য বলে।
৯. মেরুদণ্ডী প্রাণী কাকে
বলে ?
উত্তর: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে।
যেমন - মানুষ।
১০. অমেরুদণ্ডী প্রাণী কাকে
বলে ?
উত্তর: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে।
যেমন - প্রজাপতি।
ভৌত পরিবেশ - Vouta Poribesh
সংক্ষিপ্ত
প্রশ্নোত্তর — ২/৩ নম্বর
১. মাটির প্রধান উপাদানগুলি
কী কী ?
উত্তর: মাটির প্রধান উপাদান হল—
খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু এবং বিভিন্ন জীব।
২. মাটির উর্বরতা বলতে কী
বোঝ ?
উত্তর: যে ক্ষমতার দ্বারা মাটি উদ্ভিদের সুস্থ ও ভালোভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয়
পুষ্টি সরবরাহ করতে পারে, তাকে মাটির উর্বরতা বলে।
৩. হিউমাস মাটির জন্য গুরুত্বপূর্ণ
কেন ?
উত্তর: হিউমাস মাটিতে জৈব পদার্থ ও পুষ্টি যোগ করে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং
উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাই হিউমাস মাটির জন্য গুরুত্বপূর্ণ।
৪. মাটির ক্ষয়ের তিনটি কারণ
লেখো।
উত্তর:
i) অতিরিক্ত বৃষ্টিপাত ও জলপ্রবাহ — প্রবল বৃষ্টির জল মাটির উপরিভাগের উর্বর
অংশ ধুয়ে নিয়ে যায়।
ii) বায়ুপ্রবাহ — প্রবল বাতাস মাটির হালকা কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে
নিয়ে যায়।
iii) বনভূমি ধ্বংস — গাছপালা কমে গেলে মাটিকে আঁকড়ে ধরে রাখার মতো শিকড় থাকে
না, ফলে মাটি সহজেই ক্ষয়ে যায়।
৫. মাটির ক্ষয় কীভাবে রোধ
করা যায়?
উত্তর: বেশি করে গাছ লাগিয়ে, বন ধ্বংস বন্ধ করে এবং মাটিকে গাছের শিকড় দিয়ে ধরে
রাখার মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায়।
৬. জল আমাদের কাছে গুরুত্বপূর্ণ
কেন ?
উত্তর: পান করা, রান্না, চাষবাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিল্প এবং বিভিন্ন দৈনন্দিন
কাজে জল প্রয়োজন। এক কথায় জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, তাই জল আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
৭. জল দূষণের তিনটি কারণ
লেখো।
উত্তর:
i) কল-কারখানার বর্জ্য জলে ফেলা।
ii) নর্দমার নোংরা জল জলাশয়ে ফেলা।
iii) আবর্জনা ও রাসায়নিক পদার্থ জলে ফেলা।
৮. জল সংরক্ষণ করা দরকার
কেন ?
উত্তর: ব্যবহারযোগ্য মিষ্টি জলের পরিমাণ সীমিত। তাই ভবিষ্যতে জলের অভাব রোধ করতে জল অপচয় না করে সংরক্ষণ করা দরকার।
৯. জীববৈচিত্র্য রক্ষা করা
কেন প্রয়োজন ?
উত্তর: বিভিন্ন জীব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই পরিবেশের ভারসাম্য
ও মানুষের ভবিষ্যৎ নিরাপদ রাখতে জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন।
১০. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী
প্রাণীর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
|
মেরুদণ্ডী |
অমেরুদণ্ডী |
|
মেরুদণ্ড থাকে |
মেরুদণ্ড থাকে না |
|
যেমন—মাছ, পাখি |
যেমন—কেঁচো, প্রজাপতি |
বড়
প্রশ্ন—৪/৫ নম্বর
১. বিভিন্ন ধরনের মাটি সম্পর্কে
লেখো।
উত্তর: মাটির মধ্যে বালি, পলি ও কাদার পরিমাণের পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের মাটি
দেখা যায়।
বেলে মাটি: এতে বালির পরিমাণ বেশি থাকে। জল সহজে নীচে চলে যায়।
এঁটেল মাটি: এতে কাদার পরিমাণ বেশি থাকে। এটি জল বেশি ধরে রাখতে পারে।
দোঁয়াশ মাটি: বালি, পলি ও কাদার উপযুক্ত মিশ্রণে দোআঁশ মাটি তৈরি হয়। কৃষিকাজের জন্য এই মাটি খুব উপযোগী।
২. মাটির ক্ষয় কী ? এর কারণ
ও প্রতিকার লেখো।
উত্তর: জল, বায়ু ইত্যাদির প্রভাবে মাটির উপরিভাগের উর্বর অংশ সরে যাওয়াকে মাটির
ক্ষয় বা ভূমিক্ষয় বলে।
মাটি ক্ষয়ের কারণ:
i) প্রবল বৃষ্টির জল।
ii) প্রবল বায়ুপ্রবাহ।
iii) গাছপালা কেটে ফেলা।
iv) অতিরিক্ত চাষাবাদ ও মানুষের বিভিন্ন অনিয়ন্ত্রিত কাজ।
প্রতিকার:
i) বেশি করে গাছ লাগানো।
ii) বনভূমি রক্ষা করা।
iii) পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা।
iv) মাটিকে গাছের শিকড় দিয়ে ধরে রাখা।
৩. জল দূষণের কারণ ও প্রতিকার
লেখো।
উত্তর:
জল দূষণের কারণ:
i) কারখানার রাসায়নিক বর্জ্য জলে ফেলা।
ii) নর্দমার জল নদী বা পুকুরে ফেলা।
iii) প্লাস্টিক ও আবর্জনা জলাশয়ে ফেলা।
iv) কীটনাশক ও রাসায়নিক সার জলে মিশে যাওয়া।
প্রতিকার:
i) জলাশয়ে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।
ii) কারখানার বর্জ্য শোধন করে ফেলতে হবে।
iii) নর্দমার জল শোধন করে ব্যবহার করতে হবে।
iv) মানুষকে জল দূষণ সম্পর্কে সচেতন করতে হবে।
৪. জল সংরক্ষণের বিভিন্ন
উপায় লেখো।
উত্তর:
i) অপ্রয়োজনীয়ভাবে কল খুলে রাখা যাবে না।
ii) বাড়ির জল অপচয় বন্ধ করতে হবে।
iii) বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে।
iv) পুকুর, নদী ও অন্যান্য জলাশয় রক্ষা করতে হবে।
v) ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে।
vi) জল দূষণ রোধ করতে হবে।
৫. জীববৈচিত্র্য কী ? এর
গুরুত্ব লেখো।
উত্তর: পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য জীবের উপস্থিতি ও বৈচিত্র্যকে
জীববৈচিত্র্য বলে।
জীববৈচিত্র্যের গুরুত্ব:
i) পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
ii) খাদ্যশৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে।
iii) মানুষকে খাদ্য, ওষুধ ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দেয়।
iv) মাটি ও জল সংরক্ষণে সাহায্য করে।
v) প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে।
ভৌত পরিবেশ - Vouta Poribesh
চিন্তামূলক
প্রশ্নোত্তর
১. যদি পৃথিবীতে গাছপালা
না থাকে তাহলে মাটির কী হবে ?
উত্তর: গাছপালা না থাকলে বৃষ্টি ও বাতাসের কারণে মাটি সহজে ক্ষয় হয়ে যাবে এবং ভূমিক্ষয় অনেক বেড়ে যাবে কারণ গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে।
২. একটি পুকুরের জল নোংরা
হয়ে গেলে কী কী সমস্যা হতে পারে ?
উত্তর: জল ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, বিভিন্ন রোগ ছড়াতে পারে এবং জলজ প্রাণী ও
উদ্ভিদের ক্ষতি হতে পারে।
৩. একটি অঞ্চলে যদি কোনো
একটি প্রাণীর সংখ্যা হঠাৎ কমে যায় তাহলে কী হতে পারে ?
উত্তর: খাদ্যশৃঙ্খলের ভারসাম্য নষ্ট হতে পারে এবং সেই প্রাণীর ওপর নির্ভরশীল অন্যান্য
জীবের সংখ্যারও পরিবর্তন হতে পারে।
৪. বাড়ির কল থেকে জল পড়তে
থাকলে কী করা উচিত ?
উত্তর: দ্রুত কলটি বন্ধ বা মেরামত করতে হবে, যাতে অযথা জল অপচয় না হয়।
🔥 পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ২০টি
প্রশ্নঃ-
১. মাটি কী?
২. মাটির প্রধান উপাদানগুলি কী কী?
৩. হিউমাস কী?
৪. বেলে, এঁটেল ও দোআঁশ মাটির বৈশিষ্ট্য লেখো।
৫. কৃষিকাজের জন্য দোআঁশ মাটি উপযোগী কেন?
৬. ভূমিক্ষয় কী?
৭. ভূমিক্ষয়ের কারণ ও প্রতিকার লেখো।
৮. মাটির উর্বরতা কীভাবে বৃদ্ধি করা যায়?
৯. ভূগর্ভস্থ জল কী?
১০. জল দূষণ কী?
১১. জল দূষণের কারণগুলি লেখো।
১২. জল দূষণ কীভাবে রোধ করা যায়?
১৩. জল সংরক্ষণ করা দরকার কেন?
১৪. বৃষ্টির জল সংরক্ষণ কী?
১৫. জলাশয় কাকে বলে?
১৬. জীববৈচিত্র্য কী?
১৭. জীববৈচিত্র্য রক্ষা করা কেন প্রয়োজন?
১৮. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো।
১৯. গাছপালা মাটি সংরক্ষণে কীভাবে সাহায্য করে?
২০. জল, মাটি ও জীববৈচিত্র্যের মধ্যে কী সম্পর্ক রয়েছে?
ভৌত পরিবেশ - Vouta Poribesh
আজকের বিষয়টির PDF ডাউনলোড করুন
সম্পূর্ণ বিষয়টি PDF আকারে পেতে নিচের DOWNLOAD NOW বাটনে ক্লিক করুন।
⬇️ DOWNLOAD NOW