Latest

Wednesday, October 14, 2026

Daily Current Affairs 14th October 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই অক্টোবর ২০২৬ || Free PDF Download

Daily Current Affairs 14th October 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই অক্টোবর ২০২৬ || Free PDF Download


নমস্কার, বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Current Affairs 14th October 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই অক্টোবর ২০২৬ || Free PDF Download।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Current Affairs 14th October 2026

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। বিশ্ব মানক দিবস (World Standards Day) প্রতিবছর কবে পালন করা হয়?

(A) ১২ অক্টোবর

(B) ১৩ অক্টোবর

(C) ১৪ অক্টোবর

(D) ১৫ অক্টোবর

✅ সঠিক উত্তর: (C) ১৪ অক্টোবর।


২। সম্প্রতি ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর মধ্যে যৌথ সামুদ্রিক অভ্যাস IBSAMAR এর কততম সংস্করণ কোথায় শুরু হয়েছে?

(A) সপ্তম সংস্করণ, ভারত

(B) অষ্টম সংস্করণ, ব্রাজিল

(C) নবম সংস্করণ, দক্ষিণ আফ্রিকা

(D) দশম সংস্করণ, মরক্কো

✅ সঠিক উত্তর: (C) নবম সংস্করণ, দক্ষিণ আফ্রিকা।



৩। কোন আইআইটি (IIT) প্রতিষ্ঠান গেট (GATE) এবং জ্যাম (JAM) পরীক্ষার প্রস্তুতির জন্য সম্প্রতি একটি AI টিউটর লঞ্চ করেছে?

(A) IIT মাদ্রাজ

(B) IIT খড়গপুর

(C) IIT দিল্লি

(D) IIT রোপড়

✅ সঠিক উত্তর: (B) IIT খড়গপুর।


৪। আন্তর্জাতিক বালিকা দিবস উপলক্ষে কাকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) স্মৃতি মন্ধানা

(B) হরমপ্রীত কৌর

(C) পি. ভি. সিন্ধু

(D) দীপ্তি শর্মা

✅ সঠিক উত্তর: (A) স্মৃতি মন্ধানা।


৫। আসন্ন ২০২৭ সালের জনগণনার সময় কোন ভারতীয় রাজ্য শরণার্থীদের নিজস্ব নাগরিকদের থেকে আলাদাভাবে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ত্রিপুরা

(B) আসাম

(C) মেঘালয়

(D) মিজোরাম

✅ সঠিক উত্তর: (D) মিজোরাম।


৬। উল্লাস পহলের অধীনে ভারতের প্রথম ১০০% স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি হয়েছে?

(A) লাদাখ

(B) লাক্ষাদ্বীপ

(C) পুদুচেরী

(D) জম্মু ও কাশ্মীর

✅ সঠিক উত্তর: (B) লাক্ষাদ্বীপ।


৭। সম্প্রতি আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ কিউ স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কোন দেশ শীর্ষস্থান অর্জন করেছে?

(A) অস্ট্রেলিয়া

(B) ইংল্যান্ড

(C) ভারত

(D) সিঙ্গাপুর

✅ সঠিক উত্তর: (C) ভারত।



৮। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক বৈঠকের আয়োজন কোন শহর করেছে?

(A) টোকিও

(B) ব্যাংকক

(C) সিঙ্গাপুর

(D) নয়াদিল্লি

✅ সঠিক উত্তর: (B) ব্যাংকক।


প্রশ্ন: সম্প্রতি ‘কোঙ্কন’ (Konkan) সামরিক অভ্যাস ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়েছে?

(A) ফ্রান্স

(B) মার্কিন যুক্তরাষ্ট্র

(C) ব্রিটেন (UK)

(D) রাশিয়া

✅ সঠিক উত্তর: (C) ব্রিটেন (UK)


১০। সম্প্রতি প্রথম ‘বিমসটেক’ (BIMSTEC) স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠক কোথায় আয়োজন করা হয়েছে?

(A) ঢাকা

(B) কাঠমান্ডু

(C) কলম্বো

(D) নতুন দিল্লি

✅সঠিক উত্তর: (D) নতুন দিল্লি।



📚

Daily Current Affairs PDF

১৪ই অক্টোবর ২০২৬-এর গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স PDF বিনামূল্যে ডাউনলোড করুন।

✅ 100% Free PDF Download

⬇ Download PDF Now

Useful for WBPSC, SSC, Railway, Banking and Other Competitive Exams.