Latest

Monday, September 7, 2026

GK Short Note Part - 24 || জিকে শর্ট নোট পর্ব - ২৪ || Free PDF Download

GK Short Note Part - 24 || জিকে শর্ট নোট পর্ব - ২৪ || Free PDF Download

GK Short Note Part - 24

নমস্কার বন্ধুরা ও ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, GK Short Note Part - 24 || জিকে শর্ট নোট পর্ব - ২৪ || Free PDF Download।

তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 'GK Short Note' পর্বটি যেখানে থাকবে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নোত্তর যা আপনাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনে সহায়তা করবে।

এই পর্বে প্রতিদিন ১০ টি করে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর থাকবে। আপনি যদি প্রতিনিয়ত এই পর্বটি অনুসরণ করেন তাহলে সহজেই সাধারণ জ্ঞানের ভান্ডার বাড়িয়ে নিতে পারবেন যা আপনাকে পরীক্ষায় জেনারেল নলেজ সংক্রান্ত ভীতি দূর করতে এবং সর্বোচ্চ নম্বর পেতে সহায়তা করবে ।
GK Short Note Part - 24
বাংলা জেনারেল নলেজ Bengali GK

আজকের ১০ টি গুরুত্বপূর্ণ GK Short Note গুলি দেখে নাও -

১) যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী ?

উ:- মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis)।


২) কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ?

উ:- গামা রশ্মির (γ-ray) ভেদন ক্ষমতা সর্বাধিক।


৩) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল ?

উ:- পাঞ্জাবের অমৃতসরে।


৪) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উ:- ডঃ রাজেন্দ্র প্রসাদ।


৫) ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হয় ?

উ:- মহারাষ্ট্রের তারাপুরে।


৬) ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কোন শব্দটি দিয়ে শুরু হয়েছে ?

উ:- 'আমরা' শব্দটি দিয়ে শুরু হয়েছে।


৭) কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

উ:- লাল রঙের।


৮) ভারতের সংবিধানের রক্ষক হিসেবে কাকে বিবেচনা করা হয় ?

উ:- সুপ্রিমকোর্টকে।


৯) ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি ?

উ:- কুঞ্চিকল জলপ্রপাত (এটি কর্ণাটক রাজ্যের বরাহী নদীর উপর অবস্থিত)।


১০) উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কোনটি ?

উ:- পত্ররন্ধ্র।



📚
আজকের GK Short Note Part - 24 PDF
আজকের গুরুত্বপূর্ণ GK Short Note-এর সম্পূর্ণ PDF পেতে
নিচের Download বাটনে ক্লিক করুন।
⬇️ Download PDF Now
📄 PDF Format   |   ⚡ Instant Download