GK Short Note Part - 20 || জিকে শর্ট নোট পর্ব - ২০ || Free PDF Download
১) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে
কাকে গণ্য করা হয় ?
উ:- অ্যালান অক্টোভিয়ান হিউম (A. O. Hume)-কে
গণ্য করা হয়।
২) জলকে বরফে পরিণত করলে তার আয়তনের কি পরিবর্তন
হয় ?
উ:- আয়তন বৃদ্ধি পায় (প্রায় ৯% বৃদ্ধি পায়)।
৩) ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন ?
উ:- নির্বাচকমণ্ডলী।
৪) ক্রিকেটে শূন্য রানে আউট হওয়াকে কী বলে ?
উ:- ডাক (Duck)।
৫) বাংলা সাহিত্যে আদি মধ্যযুগের প্রথম নিদর্শন
কি ?
উ:- 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য ।
৬) মানুষের দেহে রক্ত পরিশোধনের প্রধান অঙ্গ কোনটি
?
উ:- বৃক্ক বা Kidney ।
৭) ইনসুলিন কোন কোষ থেকে ক্ষরিত হয় ?
উ:- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
(Islets of Langerhans)-এর বিটা কোষ থেকে।
৮) গ্লুকাগন কোন কোষ থেকে ক্ষরিত হয় ?
উ:- অগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপিকার
আলফা কোষ (α-cell) থেকে।
৯) রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর ?
উ:- ছয় বছর।
১০) 'পথের পাঁচালী' উপন্যাসটি কার লেখা ?
উ:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
আজকের এর GK Short Note Part - 20 PDF টি ডাউনলোড করতে নীচের
লিঙ্কে ক্লিক করুন -
