Latest

Friday, August 28, 2026

GK Short Note Part - 14 || জিকে শর্ট নোট পর্ব - ১৪ || Free PDF Download

GK Short Note Part - 14 || জিকে শর্ট নোট পর্ব - ১৪ || Free PDF Download

GK Short Note Part - 13

হ্যালো বন্ধুরা ও ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, GK Short Note Part - 14 || জিকে শর্ট নোট পর্ব - ১৪ || Free PDF Download।

তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি GK Short Note' পর্বটি যেখানে থাকবে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নোত্তর যা আপনাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনে সহায়তা করবে।

এই পর্বে প্রতিদিন ১০ টি করে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর থাকবে। আপনি যদি প্রতিনিয়ত এই পর্বটি অনুসরণ করেন তাহলে সহজেই সাধারণ জ্ঞানের ভান্ডার বাড়িয়ে নিতে পারবেন যা আপনাকে পরীক্ষায় জেনারেল নলেজ সংক্রান্ত ভীতি দূর করতে এবং সর্বোচ্চ নম্বর পেতে সহায়তা করবে ।
GK Short Note Part - 14

বাংলা জেনারেল নলেজ Bengali GK

আজকের ১০ টি গুরুত্বপূর্ণ GK Short Note গুলি দেখে নাও -

১) রক্ত তঞ্চনে সহায়তা করে কোন রক্ত কণিকা ?

উ:- অনুচক্রিকা বা প্লেটলেট।

২) বিশ্বের গভীরতম খাত কোনটি ?

উ:- মারিয়ানা খাত ( এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত)।

৩) দিল্লির সালতানাতের প্রথম এবং একমাত্র মহিলা শাসক কে ছিলেন ?

উ:- রাজিয়া

৪) আলোর প্রতিফলনের সূত্র কে প্রবর্তন করেন ?

উ:- গ্রিক গণিতবিদ ইউক্লিড।

৫) বাংলা গদ্যের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় ?

উ:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

৬) সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি স্থান পেয়েছে ?

উ:- ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে (Part III) মৌলিক অধিকারগুলি স্থান পেয়েছে (সংবিধানের এই অংশটিকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা (Magna Carta) বলা হয়)।

৭) ভারতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে ?

উ:- মেঘালয়ের মৌসিনরামে।

৮) গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কে পরিচিত ছিলেন ?

উ:- মহাকবি কালিদাস।

৯) ফুটবলের বিশ্বকাপ আয়োজন করে কোন সংস্থা ?

উ:- 'FIFA' নামক সংস্থাটি।

১০) কোন যন্ত্র দিয়ে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করা হয় ?

উ:- গ্যালভানোমিটার।