Latest

Saturday, September 5, 2026

GK Short Note Part - 22 || জিকে শর্ট নোট পর্ব - ২২ || Free PDF Download

GK Short Note Part - 22 || জিকে শর্ট নোট পর্ব - ২২ || Free PDF Download

GK Short Note Part - 22

নমস্কার বন্ধুরা ও ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, GK Short Note Part - 22 || জিকে শর্ট নোট পর্ব - ২২ || Free PDF Download।

তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 'GK Short Note' পর্বটি যেখানে থাকবে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নোত্তর যা আপনাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনে সহায়তা করবে।

এই পর্বে প্রতিদিন ১০ টি করে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর থাকবে। আপনি যদি প্রতিনিয়ত এই পর্বটি অনুসরণ করেন তাহলে সহজেই সাধারণ জ্ঞানের ভান্ডার বাড়িয়ে নিতে পারবেন যা আপনাকে পরীক্ষায় জেনারেল নলেজ সংক্রান্ত ভীতি দূর করতে এবং সর্বোচ্চ নম্বর পেতে সহায়তা করবে ।
GK Short Note Part - 22

বাংলা জেনারেল নলেজ Bengali GK

আজকের ১০ টি গুরুত্বপূর্ণ GK Short Note গুলি দেখে নাও -

১) মহাকাশে নভোচারীরা কোন ধরনের তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করেন ?

উ:- তড়িৎচুম্বকীয় তরঙ্গ।


২) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?

উ:- ডক্টর বি আর আম্বেদকর।


৩) আধুনিক অলিম্পিকের জনক কে ?

উ:- ব্যারন পিয়েরে দে কুবের্তাঁ (Baron Pierre de Coubertin)।

৪) মানুষের দেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় ?

উ:- অগ্ন্যাশয়।


৫) 'চৈতন্যভাগবত' গ্রন্থটি কার লেখা ?

উ:- বৃন্দাবন দাসের লেখা।


৬) সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় লাগে ?

উ:- প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড।


৭) নেফ্রনের কোন অংশে সর্বাধিক পুনঃশোষণ ঘটে ?

উ:- নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT)।


৮) কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?

উ:- লোকসভার কাছে।


৯) অ্যান্টিবডি উৎপন্ন করে কোন কোষ ?

উ:- বি-লিম্ফোসাইট (B-lymphocyte) বা প্লাজমা কোষ (Plasma cell)।


১০) ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?

উ:- হরিলাল জেকিসুন্দাস কানিয়া (এইচ. জে. কানিয়া)।


আজকের এর GK Short Note Part - 22 PDF  টি ডাউনলোড করতে নীচের 

লিঙ্কে ক্লিক করুন

Download PDF  Now.