Daily Current Affairs 29th September 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে সেপ্টেম্বর ২০২৬ || Free PDF Download
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি ভারতের প্রথম এলএনজি (LNG) চালিত ট্রেন কোন রেলওয়ে স্টেশন
থেকে যাত্রা শুরু করেছে?
A) নয়াদিল্লি রেলওয়ে স্টেশন
B) ছত্রপতি শিবাজি মহারাজ
টার্মিনাস
C) সবরমতী রেলওয়ে স্টেশন
D) হাওড়া রেলওয়ে স্টেশন
✅ সঠিক উত্তর: C) সবরমতী রেলওয়ে
স্টেশন।
২। কোন
রাজ্য সরকার সম্প্রতি 'ডেডিকেটেড পরালী সুরক্ষা বল' (Stubble Protection Force) গঠনের কথা ঘোষণা করেছে?
A) পাঞ্জাব
B) হরিয়ানা
C) উত্তর প্রদেশ
D) রাজস্থান
✅সঠিক উত্তর: B) হরিয়ানা।
৩। কোন
রাজ্য সরকার সরকারি হাসপাতালে নবজাতকদের উৎসাহ দিতে “থাই মামন থঙ্গা মোথিরম থিটম” (Thai Maman Thanga Mothiram
Thittam) প্রকল্প চালু করেছে?
A) কেরল
B) কর্ণাটক
C) তামিলনাড়ু
D) অন্ধ্র প্রদেশ
✅সঠিক উত্তর: C) তামিলনাড়ু।
৪। বিশ্ব
হৃদয় দিবস (World Heart Day) প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
A) ১৫ সেপ্টেম্বর
B) ২১ সেপ্টেম্বর
C) ২৭ সেপ্টেম্বর
D) ২৯ সেপ্টেম্বর
✅ সঠিক উত্তর: D) ২৯ সেপ্টেম্বর।
৫। উজবেকিস্তানের
সমরকন্দে আয়োজিত ৪৬তম ফিডে (FIDE) দাবা অলিম্পিয়াড ২০২৬-এর ওপেন বিভাগে ভারত কোন পদক জিতেছে?
A) স্বর্ণ পদক
B) রৌপ্য পদক
C) ব্রোঞ্জ পদক
D) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: B) রৌপ্য পদক।
৬। ভারতের
প্রথম বিশ্বমানের ভূ-বৈজ্ঞানিক সংগ্রহালয় (Geological Museum) মধ্যপ্রদেশের কোথায়
গড়ে তোলা হবে?
A) ভোপাল
B) জব্বলপুর
C) ইন্দোর
D) গোয়ালিয়র
✅ সঠিক উত্তর: B) জব্বলপুর।
৭। ভারত
সম্প্রতি কোন দেশে ৩ টন যক্ষ্মারোধী (Anti-TB) ওষুধ পাঠিয়েছে?
A) নেপাল
B) বাংলাদেশ
C) শ্রীলঙ্কা
D) মালদ্বীপ
✅ সঠিক উত্তর: C) শ্রীলঙ্কা।
৮। ভারত
এবং কোন দেশের মধ্যে “কাজিন্দ ২০২৬” (KAZIND 2026) যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে?
A) কাজাকস্থান
B) উজবেকিস্তান
C) কিরগিজস্থান
D) তাজিকস্থান
✅ সঠিক উত্তর: A) কাজাকস্থান।
৯। সম্প্রতি
কোথায় “সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ” (Seva First Innovation Challenge) আয়োজিত হয়েছে?
A) IIT দিল্লি
B) IISc বেঙ্গালুরু
C) IIT বোম্বে
D) IIT মাদ্রাজ
✅ সঠিক উত্তর: B) IISc বেঙ্গালুরু।
১০। কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় জাতীয় সন্ত্রাসবিরোধী নীতি ও কৌশল ‘প্রহার’ সম্মেলনের উদ্বোধন করেছেন?
A) মুম্বাই
B) নয়াদিল্লি
C) চণ্ডীগড়
D) আহমেদাবাদ
✅ সঠিক উত্তর: B) নয়াদিল্লি।
📚 Daily Current Affairs
29th September 2026 এর Daily Current Affairs PDF Download করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করো।
