Latest

Saturday, August 15, 2026

GK Short Note Part - 1।। জিকে শর্ট নোট পর্ব - ১

 GK Short Note Part - 1 ।। জিকে শর্ট নোট পর্ব - ১

GK Short Note Part - 1

হ্যালো বন্ধুরা ও ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি GK Short Note Part - 1।। জিকে শর্ট নোট পর্ব - ১

আজ থেকে শুরু হচ্ছে আমাদের 'জিকে শর্ট নোট' পর্বটি যেখানে থাকবে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্নোত্তর যা আপনাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনে সহায়তা করবে।

এই পর্বে প্রতিদিন ১০ টি করে সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর থাকবে। আপনি যদি প্রতিনিয়ত এই পর্বটি অনুসরণ করেন তাহলে সহজেই সাধারণ জ্ঞানের ভান্ডার বাড়িয়ে নিতে পারবেন যা আপনাকে পরীক্ষায় জেনারেল নলেজ সংক্রান্ত ভীতি দূর করতে এবং সর্বোচ্চ নম্বর পেতে সহায়তা করবে । আজ স্বাধীনতা দিবস উপলক্ষে 'স্বাধীনতা' সংক্রান্ত দশটি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর দেওয়া হল - 

১) "স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় ?" উক্তিটি কার ?

উ:- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ।

২) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

:- লুই মাউন্টব্যাটেন।

৩) স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উ:- চক্রবর্তী রাজাগোপালাচারী।

৪) "জনগণমন-অধিনায়ক জয় হে" গানটি প্রথম কবে,  কোথায় গাওয়া হয়েছিল ?

উ:- গানটি প্রথম ১৯১১ সালের ২৭ ডিসেম্বর, কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ২৬তম বার্ষিক অধিবেশনে গাওয়া হয়েছিল।

৫) ভারতের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় ?

উ:- দিল্লির লাল কেল্লার লাহোরি গেটে।

৬) লৌহমানব কাকে বলা হয় ?

উ:- সর্দার বল্লভভাই প্যাটেলকে।

৭) ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ?

উ:- পিঙ্গালী ভেঙ্কাইয়া।

৮) ২০২৬ সালের স্বাধীনতা দিবসের থিম কী ?

উ:- ২০২৬ সালের স্বাধীনতা দিবসের মূল থিম হলো 'বিকশিত ভারত@২০৪৭-এর জন্য যুব শক্তি' ( এবং বন্দেমাতরম ১৫০ বর্ষপূর্তি) ।

৯) "স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব"— উক্তিটি কার ?

উ:- এই বিখ্যাত উক্তিটি করেছিলেন স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক।

১০) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উ:- জহরলাল নেহেরু।


আজকের GK Short Note এর PDF টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Now