Latest

Showing posts with label Indian Constitution - ভারতীয় সংবিধান. Show all posts
Showing posts with label Indian Constitution - ভারতীয় সংবিধান. Show all posts

Tuesday, March 29, 2022

March 29, 2022

ভারতের লোকসভার স্পিকারগণের তালিকা ।। Indian Constitution Speakers of Lok-Sabha ।। Free PDF Download

 ভারতের লোকসভার স্পিকারগণের তালিকা



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতের লোকসভার স্পিকারগণের তালিকা ।। Indian Constitution Speakers of Lok-Sabha ।। Free PDF Download

আশা করছি এই তথ্য তোমাদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাজে আসবে । তাই দেখে নাও এবং প্রয়োজনে নীচের লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দাও ।

ভারতীয় সংবিধান

লোকসভার স্পিকারগণ তালিকা(Speakers of Lok-Sabha)


নাম হতে পর্যন্ত
জি. ভি. মাভালঙ্কার ১৫.০৫.১৯৫২ ২৭.০২.১৯৫৬
এম. এ. আয়েঙ্গার ০৮.০৩.১৯৫৬ ১০.০৫.১৯৫৭
এম. এ. আয়েঙ্গার ১১.০৫.১৯৫৭ ১৬.০৪.১৯৬২
সর্দার হুকুম সিং ১৭.০৪.১৯৬২ ১৬.০৩.১৯৬৭
এন. সঞ্জীব রেড্ডি ১৭.০৩.১৯৬৭ ১৯.০৭.১৯৬৯
ডঃ জি. এস. ধীলন ০৮.০৮.১৯৬৯ ১৭.০৩.১৯৭১
ডঃ জি. এস. ধীলন ২২.০৩.১৯৭১ ০১.১২.১৯৭৫
বালরাম ভগত ১৫.০১.১৯৭৬ ২৫.০৩.১৯৭৭
এন. সঞ্জীব রেড্ডি ২৬.০৩.১৯৭৭ ১৩.০৭.১৯৭৭
কে. ডি. হেগড়ে ২১.০৭.১৯৭৭ ২১.০১.১৯৮০
ডঃ বলরাম জাখর ২২.০১.১৯৮০ ১৫.০১.১৯৮৫
ডঃ বলরাম জাখর ১৬.০১.১৯৮৫ ১৮.১২.১৯৮৯
রবি রায় ১৯.১২.১৯৮৯ ০৯.০৭.১৯৯১
শিবরাজ পাটিল ১০.০৭.১৯৯১ ২২.০৫.১৯৯৬
পি.এ. সাংমা ২৩.০৫.১৯৯৬ ২৩.০৩.১৯৯৮
জি.এম. সি. বালযোগী ২৪.০৩.১৯৯৮ ১৯.১০.১৯৯৯
জি.এম. সি. বালযোগী ২২.১০.১৯৯৯ ০৩.০৩.২০০২
মনোহর যোশী ১০.০৫.২০০২ ০২.০৬.২০০৪
সোমনাথ চ্যাটার্জী ০৪.০৬.২০০৪ ৩১.০৫.২০০৯
মীরা কুমার ০৪.০৬.২০০৯ ০৪.০৬.২০১৪
সুমিত্রা মহাজন ০৬.০৬.২০১৪ ১৭.০৬.২০১৯
ওম বিড়লা ১৯.০৬.২০১৯ বর্তমান



আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here 


Monday, March 28, 2022

March 28, 2022

ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ ।। Parliament in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ

ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ভারতীয় সংবিধানে পার্লামেন্ট বা সংসদ ।। Parliament in the Indian Constitution ।। Free PDF Download


পর্ব- ১

v অনুচ্ছেদ ৭৯ অনুযায়ী ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভার লোকসভার সমন্বয়ে গঠিত । যদিও রাষ্ট্রপতি সংসদের কোন কক্ষেরই সদস্য নন, তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ ।

লোকসভা (Lok Sabha) :

v সর্বাধিক আসন সংখ্যা ৫৫০ + ২ ( ৫৩০- রাজ্য সদস্য, ২০- কেন্দ্রশাসিত অঞ্চল সদস্য )

v বর্তমান সদস্য সংখ্যা ৫৪৫

v লোকসভার স্বাভাবিক আয়ু ৫ বছর, কিন্তু রাষ্ট্রপতি তার আগেও লোকসভা ভেঙে দিতে পারেন ।

v অনুচ্ছেদ ৩৫২ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বাড়াতে পারে । কিন্তু সংসদ একসঙ্গে এক বছরের বেশি লোকসভার কার্যকাল বাড়াতে পারেনা ।

 

v লোকসভার সদস্য হবার যোগ্যতা –

(ক) ভারতের নাগরিক হতে হবে ।

(খ) অন্তত ২৫ বছর বয়স হতে হবে ।

(গ) কোন লাভজনক পদে থাকা চলবে না ।

(ঘ) মানসিক ভারসাম্যহীন বা দেউলিয়া হওয়া চলবে না ।

(ঙ) কোন লোকসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটার হতে হবে ।

 

স্পিকার (Speaker) :

v একজন সদস্যকে অযোগ্য বিবেচনা করা হবে –

 

() যদি তিনি স্বেচ্ছায় দলের সদস্য পদ ছেড়ে দেন ।

(খ) যদি তিনি দলের ‘হুইপ’ অমান্য করেন ।

(গ) যদি ৬০ দিনের বেশি লোক সভায় অনুপস্থিত থাকেন ।

 

v ‘প্রটেম স্পিকার’ সদস্যদের শপথবাক্য পাঠ করান ।

v লিখিতভাবে স্পিকারের কাছে ইস্তফা দিতে পারেন ।

v লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন (তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার) । সদস্যগণ নিজেদের মধ্যে তাকে নির্বাচিত করেন ।

v লোকসভা ভেঙে যাওয়ার পরেও স্পিকার পরবর্তী লোকসভা গঠন না হওয়া পর্যন্ত তাঁর কাজ চালিয়ে যাবেন ।

v সাধারণত, স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিরপেক্ষভাবে কাজ করেন । প্রথমে তিনি ভোট দেবেন না, কিন্তু সমান সমান ভোট হলে তাঁর নির্ণয়ক ভোট থাকবে এবং সেই ভোট তিনি প্রয়োগ করবেন ।

v ভারতের একীকৃত সঞ্চিত ফান্ড থেকে তাঁর বেতন দেয়া হয় ।

v স্পিকার তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে পাঠান ।

v স্পিকারকে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ ১৪ দিনের নোটিশে অপসারিত করতে পারেন (এই সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন না) । তার অপসারণের পর পরবর্তী স্পিকার দায়িত্বভার বুঝে না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যেতে পারেন ।

 

রাজ্যসভা (Rajya Sabha) :

v সর্বাধিক আসন সংখ্যা ২৫০ যার মধ্যে সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজ সেবা বিষয়ে বিশেষ জ্ঞান অথবা ব্যবহারিক অভিজ্ঞতা আছে এমন ১২ জনকে রাষ্ট্রপতি সদস্য হিসেবে মনোনীত করেন ।

v বর্তমান সংসদ আইন পাস করে ২৩৩ টি আসন রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে বরাদ্দ করা হয়েছে । তাই বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪৫ ।

v সমস্ত রাজ্য এবং দিল্লি ও পন্ডিচেরি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিগণ রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন ।

v প্রত্যেক রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা রাজ্যের প্রতিনিধিত্ব স্থির করা হয় । (রাজ্যের প্রতিনিধিত্ব জনসংখ্যার ভিত্তিতে স্থির হয় )

v রাজ্যসভায় তপশিলি জাতি ও উপজাতিদের কোন আসন বরাদ্দ নেই ।

v রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতাঃ

(ক) ভারতের নাগরিক হতে হবে ।

(খ) ৩০ বছর নূন্যতম বয়স হতে হবে ।

(গ) যেখান থেকে তিনি নির্বাচিত হতে চান, সেই রাজ্যের লোকসভার সদস্য হতে হবে ।

(ঘ) অন্যান্য যোগ্যতা যা সংসদ সময়ে সময়ে নির্ধারণ করবে ।

v রাজ্যসভার সদস্যদের কার্যকাল ৬ বছর । প্রতি দুই বছরে এক-তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন ।

v উপরাষ্ট্রপতি হলেন পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি । যখন তিনি রাষ্ট্রপতির অনুপস্থিতে উক্ত পদে শূন্য তার জন্য রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদন করেন সেই সময় বাদে অন্য সময় তিনি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ।

v রাজ্যসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন ডেপুটি চেয়ারম্যান কে নির্বাচিত করেন ।

v রাজ্যসভায় অর্থবিল ও বাজেট বিল ছাড়া অন্য যে কোন বিল উত্থাপন করা যায় ।

আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।



Saturday, March 26, 2022

March 26, 2022

ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী ।। Prime Minister in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী

ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী


মস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী ।। Prime Minister in the Indian Constitution ।। Free PDF Download

প্রধানমন্ত্রী(Prime Minister)

  •  একজন প্রকৃত কার্যনির্বাহক ।
  • অন্যান্য সংসদের সমান বেতন পান (কিছু বিশেষ ভাতাও পান) ।
  •  তিনি পদাধিকারবলে প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ইন্ট্রিগেশন কাউন্সিল ও ইন্টার স্টেট কাউন্সিলের চেয়ারম্যান হন ।
  • ভারতের সংবিধান অনুযায়ী সরকারের প্রধান, মন্ত্রিপরিষদের প্রধান এবং রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা তথা সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা।
ক্ষমতা (Powers)
  •  রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের অধিবেশন আহ্বান করতে ও স্থগিত রাখতে পারেন ।
  • প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করতে পারেন ।
  •  প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ নিয়োগ করতে পারেন ।
  •  তিনি মন্ত্রীদের কার্যভার গ্রহণ করেন । তিনি কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং রাষ্ট্রপতিকে বলে তাকে বরখাস্ত করতে পারেন ।
  •  উচ্চপদস্থ আধিকারিক দের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতিকে সাহায্য করেন ।
  •  বিভিন্ন যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন তিনি ।
  •  যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার ব্যাপারে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দান করেন ।
  •  তিনি লোকসভা ও রাজ্যসভার নেতৃত্ব দেন ।
যোগ্যতামান(Eligablity)
  •  অবশ্যই ভারতের নাগরিক হতে।
  •  লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে।
  •  প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তি যদি বাছাইয়ের সময় লোকসভার বা রাজ্যসভার সদস্য না হন তবে তাদের অবশ্যই ছয় মাসের মধ্যে কোনও একটির সদস্য হতে হবে।
  •  তারা বা তিনি লোকসভার সদস্য হলে বয়স ২৫ বছরের বেশি হতে হবে, আর রাজ্যসভার সদস্য হলে ৩০ বছরের বেশি বয়সের হতে হবে।
  •  ভারত সরকার বা কোনও রাজ্যের সরকারের অধীনে বা স্থানীয় বা অন্য কোন কর্তৃপক্ষের অধীনে উল্লিখিত সরকারের কোনও নিয়ন্ত্রণাধীন কোনও লাভজনক পদ গ্রহণ করবেন না। তবে প্রার্থী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলে তাদের অবশ্যই কোনও বেসরকারী বা সরকারী সংস্থা থেকে তাদের পদ খালি করতে হবে এবং কেবল তাদের মেয়াদ শেষ হলেই পদটি গ্রহণ করতে পারে।
ভারতের প্রধানমন্ত্রীগণ (Prime Ministers Of India)

নাম জন্ম- মৃত্যু সময়কাল
১। জওহরলাল নেহেরু ১৮৮৯-১৯৬৪ ১৫ই আগস্ট ১৯৪৭- ২৭ শে মে ১৯৬৪
২। গুলজারি লাল নন্দা ১৮৯৮-১৯৯৮ ২৭ শে মে, ১৯৬৪ – ৯ই জুন ১৯৬৪
৩। লাল বাহাদুর শাস্ত্রী ১৯০৪-১৯৬৬ ৯ই জুন ১৯৬৪ – ১১ জানুয়ারি ১৯৬৬
গুলজারি লাল নন্দা ১৮৯৮-১৯৯৮ ১১ জানুয়ারি ১৯৬৬ – ১৪শে জানুয়ারি ১৯৬৬
৪। ইন্দিরা গান্ধী ১৯১৭-১৯৮৪ ২৪ শে জানুয়ারি, ১৯৬৬ – ২৪শে মার্চ ১৯৭৭
৫। মোরারজি দেশাই ১৮৯৬ – ১৯৯৫ ২৪শে মার্চ ১৯৭৭ - ২৮শে জুলাই, ১৯৭৯
৬। চরণ সিং ১৯০২ – ১৯৮৭ ২৮শে জুলাই, ১৯৭৯ – ১৪ জানুয়ারি, ১৯৮০
ইন্দিরা গান্ধী ১৯১৭-১৯৮৪ ১৪ জানুয়ারি, ১৯৮০ – ৩১শে অক্টোবর, ১৯৮৪
৭। রাজীব গান্ধী ১৯৪৪ – ১৯৯১ ৩১শে অক্টোবর, ১৯৮৪ – ২রা ডিসেম্বর, ১৯৮৯
৮। বিশ্বনাথ প্রতাপ সিং ১৯৩১ – ২০০৮ ২রা ডিসেম্বর, ১৯৮৯ – ১০ই নভেম্বর ১৯৯০
৯। চন্দ্র শেখর ১৯২৭- ২০০৭ ১০ই নভেম্বর ১৯৯০ – ২১শে জুন ১৯৯১
১০। পি. ভি. নরসিমা রাও ১৯২১ – ২০০৪ ২১শে জুন ১৯৯১ – ১৬ই মে ১৯৯৬
১১। অটল বিহারী বাজপেয়ী ১৯৩৪ – ২০১৮ ১৬ই মে ১৯৯৬ – ১লা জুন ১৯৯৬
১২। এইচ. ভি দেব গৌড়া ১৯৩৩ ১লা জুন ১৯৯৬ – ২১ শে এপ্রিল ১৯৯৭
১৩। ইন্দ্রকুমার গুজরাল ১৯১৯ – ২০১২ ২১ শে এপ্রিল ১৯৯৭ – ১৯ শে মার্চ ১৯৯৮
১৪। অটল বিহারী বাজপেয়ী ১৯৩৪ – ২০১৮ ১৯ শে মার্চ ১৯৯৮ – ২২ শে মে ২০০৪
১৫। ডঃ মনমোহন সিং ১৯৩২ - ২২ শে মে ২০০৪ – ২৬ শে মে ২০১৪
১৬। নরেন্দ্র মোদী ১৯৫০ - ২৬শে মে ২০১৪ – বর্তমান ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।





Friday, March 25, 2022

March 25, 2022

ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি ।। Vice President in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি

ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, 
ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি ।। Vice President in the Indian Constitution ।। Free PDF Download

উপরাষ্ট্রপতি (Vice President)

v পার্লামেন্টের দুটি কক্ষের সদস্যদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে গোপন ব্যালেটে নির্বাচিত হন এই নির্বাচনে মনোনীত সদস্য গণও অংশগ্রহণ করতে পারেন

v উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সমস্ত বিতর্ক বিরোধ নিষ্পত্তি করার অধিকার একমাত্র সুপ্রিমকোর্টের আছে

যোগ্যতামান(Qualification)

() ভারতের নাগরিক হতে হবে

(খ) বয়স ৩৫ বছরের বেশি হতে হবে

(গ) প্রার্থীর রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্যতা থাকা প্রয়োজন

(ঘ) তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল অথবা কেন্দ্রীয় মন্ত্রী পদে ছাড়া অন্য কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না

v উপরাষ্ট্রপতির কার্যকালের সময় ৫ বছর । তারপর তিনি পূর্ণ নির্বাচিত হতে পারেন

v এই নির্ধারিত কালের আগেও তার মেয়াদ শেষ হতে পারে যদি তিনি পদত্যাগ করেন অথবা তাকে অপসারণ করা হয় রাজ্যসভায় যদি তার অপহরণের জন্য সদস্যদের সংখ্যাধিক্যে একটি সংকল্প গ্রহণ করা হয় এবং লোকসভা যদি সেই সংকল্প সমর্থন করে তাহলে তাকে অপসারণ করা যেতে পারে

v রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ পদাধিকারী

v উপরাষ্ট্রপতির কোন নির্দিষ্ট কর্তব্যকর্ম না থাকলেও তিনি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হন যেহেতু তিনি রাজ্যসভার সদস্য নন, তাই তার ভোট দেওয়ার কোন অধিকার নেই

v ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে তিনি কোনো বেতন পাওয়ার অধিকারী নযন, কিন্তু তিনি রাজ্যসভার সভাপতি হিসাবে বেতন ভাতা পাওয়ার অধিকারী

v সমস্ত রকম বিল, সংকল্প বা প্রস্তাব তার সম্মতি ছাড়া রাজ্য সভায় উত্থাপন করা যায় না

v যদি রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি হয় তাহলে রাষ্টপতির কর্ম সম্পাদন করেন উপরাষ্ট্রপতি নিম্নলিখিত পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যালয়ে কার্য সম্পাদন করবেনঃ

(ক) রাষ্ট্রপতির মৃত্যু ।  (খ) রাষ্ট্রপতির ইস্তফাদান ।  (গ) রাষ্ট্রপতির অপসারণ ।   (ঘ) অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে যখন রাষ্ট্রপতি কর্ম সম্পাদনে অপরাগ হন

v রাষ্ট্রপতি হিসাবে কাজ করার সময় তিনি রাজ্যসভার সভাপতি হিসেবে কর্ম সম্পাদন করতে পারবেন না এবং রাজ্যসভার সভাপতি হিসাবে বেতন পাওয়ার অধিকারী নন উক্ত সময়ে তিনি রাষ্ট্রপতির জন্য বরাদ্দ বেতন ভাতা পাওয়ার অধিকারী

রাষ্ট্রপতির বর্তমান বেতন প্রতি মাসে লক্ষ ২৫ হাজার টাকা এবং পেনশন বেতনের ৫০ শতাংশ

ভারতের উপরাষ্ট্রপতিগণ(Vice President of India)


নাম কার্যকাল
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
১৯৫২-১৯৬২
ডঃ জাকির হোসেন
১৯৬২-১৯৬৭
ভি.ভি.গিরি
১৯৬৭-১৯৬৯
গোপালস্বরূপ পাঠক
১৯৬৯-১৯৭৪
ডঃ বাসাপ্পা দানাপ্পা জাত্তি
১৯৭৪-১৯৭৯
জাস্টিস মহম্মদ হেদায়েতুল্লাহ
১৯৭৯-১৯৮৪
রামাস্বামী ভেঙ্কটরামন
১৯৮৪-১৯৮৭
ডঃ শঙ্কর দয়াল শর্মা
১৯৮৭-১৯৯২
কে.আর.নারায়ণ
১৯৯২-১৯৯৭
কৃষ্ণ কান্ত
১৯৯৭-২০০২
ভৈরোঁ সিং শেখাওয়াত
২০০২-২০০৭
হামিদ আনসারি
২০০৭-২০১৭
ভেঙ্কাইয়া নাইডু
২০১৭-বর্তমান 


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।