Latest

Showing posts with label Geography - ভূগোল. Show all posts
Showing posts with label Geography - ভূগোল. Show all posts

Thursday, March 31, 2022

March 31, 2022

Geography GK in Bengali PDF Part - 21।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২১

 Geography GK in Bengali PDF Part - 21

Geography GK in Bengali PDF Part - 21


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 21 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২১ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -

301. ভারতে শরৎকালের অপর নাম কী ?

উত্তরঃ- দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল ।

302. শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তার নাম কী ?

উত্তরঃ- আশ্বিনের ঝড় ।

303. ভারতে কোন্ কোন্ মাস শীতকাল ?

উত্তরঃ- ডিসেম্বর , জানুয়ারি , ফেব্রুয়ারি ।

304. শীতকালে ভারতে কোন্ উপকূলে বৃষ্টিপাত হয়?

উত্তরঃ- তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে ।

305. ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম মৌসুমি বৃষ্টিপাত শুরু হয় ?

উত্তরঃ- কেরল রাজ্যে ।

306. আঁধি কী ?

উত্তরঃ- রাজস্থানে গ্রীষ্মকালে প্রবাহিত একপ্রকার ধুলোঝড় ।

307. শীতকালে তুষারপাত হয় ভারতের এমন দুটি রাজ্যের নাম লেখো ।

উত্তরঃ- জম্মু ও কাশ্মীর / হিমাচল প্রদেশ / উত্তরাখণ্ড / সিকিম / পশ্চিমবঙ্গ ( দার্জিলিং ) ।

308. মৌসুমি বিস্ফোরণ প্রধানত কোন্ সময়ে দেখা যায় ?

উত্তরঃ- গ্রীষ্মকালের শেষের দিকে , বিশেষত জুন মাসে ।

309. ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুর নাম লেখো ।

উত্তরঃ- মৌসুমি বায়ু ।

310. ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো ।

উত্তরঃ- লু / আঁধি ।

311. কোন্ বায়ুপ্রবাহকে স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ  বলা হয় ?

উত্তরঃ- মৌসুমি বায়ুকে ।

312. শরৎকালে উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণবাত জনিত ঝড় হয় , তাকে কী বলে ?

উত্তরঃ- ঘূর্ণিঝড় বা সাইক্লোন ।

313. যে সমস্ত অঞ্চলে ২০ সেমি - এর কম বৃষ্টিপাত হয়, তাকে কী বলে ?

উত্তরঃ- শুষ্ক অঞ্চল ।

314. ভারতের বৃহত্তম লেগুন কোন্‌টি ?

উত্তরঃ- চিল্কা হ্রদ ।

315. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন্‌টি ?

উত্তরঃ- গেরসোপ্পা জলপ্রপাত (২৭১ মি.) ।

316. ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোন্‌টি ?

উত্তরঃ- কোঙ্কন উপকূল ।

317. মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোন্‌টি ?

উত্তরঃ- ভেম্বানাদ কয়াল ।

318. ভারতের কোন্ উপকূলে বছরে দু - বার বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ- করমণ্ডল উপকূলে ।

319. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোন্‌টি ?

উত্তরঃ- মেরিনা বীচ (তামিলনাড়ুর চেন্নাই) ।

320. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন্‌টি ?

উত্তরঃ- স্যাডেল পিক্‌ (৭৭৫ মি.) ।

321. বঙ্গোপসাগরে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখো ।

উত্তরঃ- ব্যারেন ও নারকোন্ডাম ।

322. ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কোন্‌টি ?

উত্তরঃ- লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২০ দেখতে ক্লিক করুন ।



Wednesday, March 30, 2022

March 30, 2022

Geography GK in Bengali PDF Part - 20।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২০

 Geography GK in Bengali PDF Part - 20

Geography GK in Bengali PDF Part - 20


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 20 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২০ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


281. গঙ্গানদীর ওপর নির্মিত পশ্চিমবঙ্গের একটি বাঁধের নাম লেখো ।

উত্তরঃ- ফরাক্কা বাঁধ ।

282. ব্রহ্মপুত্র নদ কোন্ নামে ভারতে প্রবেশ করেছে ?

উত্তরঃ- ডিহং নামে ।

286. ব্রহ্মপুত্র নদ কোন্ ৩ টি নদের মিলিত প্রবাহ ?

উত্তরঃ- ডিহং , ডিবং ও লোহিত ।

287. রাজস্থানের একটি নদীর নাম লেখো ।

উত্তরঃ- লুনি ।

288. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো ।

উত্তরঃ- রুপনগর / মেধা / লোকটাক ।

289. সিন্ধু কোন্ কোন্ দেশের ওপর দিয়ে প্রবাহিত ?

উত্তরঃ- চিনের তিব্বত , পাকিস্তান ও ভারতের জম্মু ও কশ্মীর ।

290. ভারতে জম্মু ও কাশ্মীর অংশে সিন্ধুর সাথে কোন্ কোন্ নদী মিলিত হয়েছে ?

উত্তরঃ- জাস্কর , সায়ক , গিলগিট , দ্রাস ইত্যাদি ।

291. ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের ওপর দিয়ে প্রবাহিত ?

উত্তরঃ- চিনের তিব্বত , ভারতের আসাম ও বাংলাদেশ ।

292. ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম লেখো ।

উত্তরঃ- মাজুলী দ্বীপ ।

293. নর্মদা নদীতে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখো ।

উত্তরঃ- ধুঁয়াধর জলপ্রপাত ।

294. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

উত্তরঃ- গেরসোপ্পা জলপ্রপাত ।

295. মহানদীর ওপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে ?

উত্তরঃ- হীরাকুঁদ বাঁধ ।

296. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোন্‌টি ?

উত্তরঃ- গোদাবরী ।

297. দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?

উত্তরঃ- কৃয়া নদী ।

298. কুয়া নদীতে নির্মিত জলাধারের নাম লেখো ।

উত্তরঃ- নাগার্জুন সাগর জলাধার ।

299. বর্ষাকালে ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ- ভারতের পশ্চিম উপকূলে এবং উত্তর - পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে ।

300. ভারতে বর্ষাকালের অপর নাম কী ?

উত্তরঃ- দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৯ দেখতে ক্লিক করুন ।



Tuesday, March 29, 2022

March 29, 2022

Geography GK in Bengali PDF Part - 19।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৯

 Geography GK in Bengali PDF Part - 19

Geography GK in Bengali PDF Part - 19


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 19 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৯ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


261. লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকায় কোন্ প্রকার উদ্ভিদ জন্মাতে দেখা যায় ?

উত্তরঃ- ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ।

262. দুটি মিশ্র অরণ্যের উদ্ভিদের নাম লেখো ।

উত্তরঃ- দেবদারু / ওক / বার্চ / ম্যাপল ।

263. কোন্ অরণ্য অঞ্চলকে “ভারতের সাভানা অঞ্চল” বলা হয় ?

উত্তরঃ- শুষ্ক পর্ণমোচী অরণ্য ।

264. বৃক্ষরূপী জলনির্গমণ প্রণালীর একটি উদাহরণ দাও ।

উত্তরঃ- গোদাবরী নদীর অববাহিকা ।

265. কোন্ নদীর অববাহিকার আয়তন ভারতে সবচেয়ে বেশি ?

উত্তরঃ- গঙ্গানদী ।

266. কোন্ নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত তৈরি করেছে ?

উত্তরঃ- বিতস্তা ( ঝিলাম ) ।

267. বাংলাদেশে কোন্ কোন্ নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত ?

উত্তরঃ- পদ্মা ও যমুনা ।

268. ভারতের কোন্ নদী কর্কটক্রান্তি রেখাকে দু - বার অতিক্রম করেছে ?

উত্তরঃ- মাহি ও সুবর্ণরেখা ।

269. নর্মদা নদী কোন্ কোন্ পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?

উত্তরঃ- বিন্ধ্য ও সাতপুরা ।

270. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম লেখো ।

উত্তরঃ- সম্বর হ্রদ ।

271. ভারতে সেচ - প্লাবিত জমিতে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- পাঞ্জাব ।

272. ৫৫ % জলাশয়ের মাধ্যমে জলসেচ কোথায় বেশি প্রচলিত ?

উত্তরঃ- দক্ষিণ ভারতে ।

273. খাম্বাত উপসাগরে এসে মিশেছে এমন দুটি নদীর নাম লেখো ।

উত্তরঃ- নর্মদা ও তাপি বা তাপ্তী নদী ।

274. কলকাতায় অবস্থিত একটি লেকের নাম লেখো ।

উত্তরঃ- রবীন্দ্র সরোবর লেক ।

275. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোন্‌টি ?

উত্তরঃ- ভাক্‌রা - নাঙ্গাল ।

276. ভারতের উচ্চতম বাঁধটির নাম কী ?

উত্তরঃ- ভাক্‌রা - নাঙ্গাল ।

277. শতদ্রু কোন্ গিরিপথের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ?

উত্তরঃ- শিপকিলা ।

278. কোথায় গঙ্গানদী দুটি শাখায় বিভক্ত হয়েছে ?

উত্তরঃ- মুরশিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে ।

279. শতদ্রু নদী কোথা থেকে ভারতে প্রবেশ করেছে ?

উত্তরঃ- শিপকিলা গিরিপথের কাছে ।

280. ভাকা - নাঙ্গাল বাঁধ কোন্ নদীর ওপর নির্মাণ করা হয়েছে ?

উত্তরঃ- শতদ্রু নদী ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৮ দেখতে ক্লিক করুন ।



Monday, March 28, 2022

March 28, 2022

Geography GK in Bengali PDF Part - 18।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৮

 Geography GK in Bengali PDF Part - 18

Geography GK in Bengali PDF Part - 18


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 18 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৮ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


241. যে মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে এবং যার রং বাদামি , লাল বা হলুদ হয় , তাকে কী বলে ?

উত্তরঃ- পেডালফার মৃত্তিকা ।

242. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো তাকে কী বলা হয় ?

উত্তরঃ- পেডোক্যাল মৃত্তিকা ।

243. গঠন হিসেবে খাদার বা নবীন পলিমাটিকে কী কী ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- দোআঁশ মাটি , এঁটেল মাটি ও বেলে মাটি ।

244. যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান হয় তাকে কী বলে ?

উত্তরঃ- দোঁয়াশ মাটি ।

245. বেলেমাটিতে কোন্ কোন্ ফসলের চাষ হয় ?

উত্তরঃ- তরমুজ , শশা , আলু ইত্যাদি ।

246. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী ?

উত্তরঃ- রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ।

247. কোন্ মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপের সৃষ্টি করে ?

উত্তরঃ- ল্যাটেরাইট মৃত্তিকা ।

248. পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে কী মৃত্তিকা দেখা যায় ?

উত্তরঃ- ভাবর ।

249. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কী বলে ?

উত্তরঃ- ধাঙ্কার ।

250. কৃষ্ণ মৃত্তিকায় কীসের পরিমাণ বেশি থাকে ?

উত্তরঃ- চুন ও কাদা ।

251. পার্বত্য অঞ্চলের মৃত্তিকার রং কী ?

উত্তরঃ- কালো / ধূসর বাদামি ।

252. ল্যাটেরাইট মৃত্তিকা প্রকৃতপক্ষে কোন্ শ্রেণির মৃত্তিকা ?

উত্তরঃ- লোহিত মৃত্তিকা ।

253. কোন্ মৃত্তিকার জলধারণ ক্ষমতা সর্বাধিক ?

উত্তরঃ- কৃষ্ণ মৃত্তিকা ।

254. স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রকগুলি কী কী ?

উত্তরঃ- ভূপ্রকৃতি , জলবায়ু ও মৃত্তিকা ।

255. ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলজুড়ে চিরহরিৎ অরণ্য অবস্থান করছে ।

উত্তরঃ- ১২ % ।

256. শীতকালে কোন্ জাতীয় অরণ্যের বৃক্ষের পাতা নির্দিষ্ট সময়ে U ঝরে যায় ?

উত্তরঃ- পর্ণমোচী ।

257. ঘাস , গুল্ম , লতা এবং ছোটো ছোটো পাতাঝরা উদ্ভিদকে কোন্ শ্রেণির উদ্ভিদ বলে ?

উত্তরঃ- শুষ্ক পর্ণমোচী ।

258. পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু অংশে কোন্ প্রকার অরণ্য দেখতে পাওয়া যায় ?

উত্তরঃ- আল্পীয় অরণ্য ।

259. ভারতের কোন্ অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয় ?

উত্তরঃ- সরলবর্গীয় এবং আল্পীয় অরণ্য ।

260. পডসল মৃত্তিকায় কোন্ প্রকার উদ্ভিদ জন্মায় ?

উত্তরঃ- সরলবর্গীয় ।



আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৭ দেখতে ক্লিক করুন ।