Latest

Showing posts with label জীবন বিজ্ঞান. Show all posts
Showing posts with label জীবন বিজ্ঞান. Show all posts

Saturday, April 2, 2022

April 02, 2022

Life Science GK Bengali PDF Part - 51 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১

 Life Science GK Bengali PDF Part - 51

Life Science GK Bengali PDF Part - 51
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 51 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali poribesher upadan


১৬) উদ্ভিদ কী অবস্থায় মাটির নাইট্রোজেন গ্রহণ করে ?

উঃ- নাইট্রেট রূপে ।

১৭) দুটি রাসায়নিক সারের নাম করো যারা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?

উঃ- অ্যামোনিয়াম সালফেট [ ( NH4 ) 2SO4 ] এবং ইউরিয়া [ CO( NH2 )2 ] ।

১৮) কোন্ জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি হয় ?

উঃ- শিম্বগোত্রীয় উদ্ভিদের ।

১৯) পরিবেশের কোন্ জীব কার্বন ডাই - অক্সাইড শোষণ করে ?

উঃ- সবুজ উদ্ভিদ ।

২০) বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইড প্রধানত কীভাবে অপসারিত হয় ?

উঃ- উদ্ভিদের সালোকসংশ্লেষের মাধ্যমে ।

২১) শ্বেতসার জাতীয় খাদ্যে কার্বনের প্রাথমিক উৎস কী ?

উঃ- কার্বন ডাই - অক্সাইড ( CO2 ) ।

২২) কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুর CO2- র পরিমাণ কমে যায় ?

উঃ- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ।

২৩) কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুর CO2- এর পরিমাণ বেড়ে যায় ?

উঃ- শ্বসন প্রক্রিয়ায় ।

২৪) বায়ুর অক্সিজেনের প্রধান উৎস কী ?

উঃ- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন ।

২৫) বায়ুর কার্বন ডাই - অক্সাইডের প্রধান উৎস কী ?

উঃ- জীবের শ্বসন ও খনিজ পদার্থের দহন ক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই - অক্সাইড ।

২৬) মাটিতে নাইট্রোজেন কী অবস্থায় থাকে ?

উঃ- নাইট্রেট লবণ হিসেবে ।

২৭) দুটি নাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো । 

উঃ- নাইট্রোব্যাকটর এবং নাইট্রোসোমোনাস ।

২৮) একটি ডি - নাইট্রিফাইং ব্যাক্টেরিয়ার উদাহরণ দাও ।

উঃ- সিউডোমোনাস ।

২৯) নাইট্রোজেন চক্র সম্পর্কিত দু'টি মাইক্রোবের নাম লেখো ।

উঃ- অ্যাজোটোব্যাক্টর—নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায় । সিউডোমোনাস—নাইট্রোজেন মোচন ঘটায় ।

৩০) নাইট্রোজেন চক্রে অ্যামোনিয়াম আয়ন ( NH4 + ) ভেঙে নাইট্রাইটে পরিণত করে কোন্ ব্যাকটেরিয়া ?

উঃ- নাইট্রোকক্কাস নামে ব্যাকটেরিয়া ।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫০ দেখুন ।


Friday, April 1, 2022

April 01, 2022

Life Science GK Bengali PDF Part - 50 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫০

 Life Science GK Bengali PDF Part - 50

Life Science GK Bengali PDF Part - 50
Life Science GK Bengali
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 50 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫০ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali poribesher upadan


১) একটি গ্যাসের নাম করো , যা উদ্ভিদ বায়ু থেকে সরাসরি গ্রহণ করতে পারলেও প্রাণী ওই গ্যাস গ্রহণ করে না ।

উঃ- কার্বন ডাই - অক্সাইড ( CO2 ) ।

২) বায়ুমণ্ডলে কার্বন - ডাই অক্সাইড গ্যাসের স্বাভাবিক পরিমাণ কত ?

উঃ- বায়ুতে CO2 গ্যাসের স্বাভাবিক পরিমাণ হল ০.০৩ % ।

৩) বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ ?

উঃ- বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল শতকরা ২০.৬০ ভাগ ( ২০.৬০ % ) ।

৪) একটি গ্যাসের নাম করো যা যদিও উদ্ভিদের প্রয়োজন তাহলেও উদ্ভিদ বায়ু থেকে ওই গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে না ।

উঃ- নাইট্রোজেন ( N2 ) ।

৫) বায়ুতে নাইট্রোজেন গ্যাসের স্বাভাবিক পরিমাণ কত ?

উঃ- বায়ুতে নাইট্রোজেন গ্যাসের স্বাভাবিক পরিমাণ হল 77.17 % ।

৬) উচ্চ শ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে , সাধারণভাবে নাইট্রোজেন মৌলটির প্রধান উৎস কী ?

উঃ- উচ্চ শ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে সাধারণভাবে নাইট্রোজেন মৌলটির প্রধান উৎস হল মাটিতে মিশে থাকা নাইট্রেট লবণ ।

৭) প্রাণীরা নাইট্রোজেন মৌলটি কোথা থেকে পেয়ে থাকে ?

উঃ- নাইট্রোজেন সমৃদ্ধ বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য (যেমন : ডালশস্য) থেকে প্রাণীরা নাইট্রোজেন ( N2) মৌলটি পেয়ে থাকে ।

৮) একটি ডি - নাইট্রিফাইং ব্যাক্‌টিরিয়ার নাম উল্লেখ করো ।

উঃ- সিউডোমোনাস হল একটি ডি - নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ।

৯) একটি মিথোজীবী ব্যাকটিরিয়ার উদাহরণ দাও যে বায়ু থেকে N2 শোষণ করে ।

উঃ- রাইজোবিয়াম ।

১০) বায়ুর প্রধান গ্যাসীয় উপাদানগুলি কী কী ?

উঃ- বায়ুর প্রধান গ্যাসীয় উপাদানগুলি হল নাইট্রোজেন ( 77.17 % ) , অক্সিজেন ( 20.60 % ) এবং কার্বন ডাই - অক্সাইড ( 0.03 % ) ।

১১) কোন্ জীব বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণে সক্ষম ?

উঃ- কয়েক রকম ব্যাটিরিয়া ( যেমন : অ্যাজোটোব্যাক্টর , ক্লসট্রিডিয়াম ) ও নীলাভ - সবুজ শৈবাল ( যেমন : নস্টক , অ্যানাবিনা ) ।

১২) বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম একটি জীবাণুর নাম লেখো ।

উঃ- অ্যাজোটোব্যাক্টর ।

১৩) অনুখাদক কাদের বলে ?

উঃ- বিয়োজকদের ।

১৪) শিম্বগোত্রীয় নয় এমন একটি উদ্ভিদের নাম করো যারা বায়ুর নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ?

উঃ- ঝাউ কিংবা পাইন ।

১৫) একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম করো । 

উঃ- ব্যাসিলাস মাইকয়ডিস ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৯ দেখুন ।



Thursday, March 24, 2022

March 24, 2022

Life Science GK Bengali PDF Part - 49 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৯

 Life Science GK Bengali PDF Part - 49

Life Science GK Bengali PDF Part - 49
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 49 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৯ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali Snayutontro


৭৮) স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে ?

উঃ- নিউরোগ্লিয়া ।

৭৯) নিউরোনের দীর্ঘ প্রবর্ধককে কী বলে ?

উঃ- অ্যাক্সন ।

৮০) নিউরোনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কে ?

উঃ- নিউরোনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে নিউরোগ্লিয়া কোশ ।

৮১) টেলোডেনড্রিয়া কী ?

উঃ- অ্যাক্সনের শেষ প্রান্ত অসংখ্য শাখাপ্রশাখায় বিভক্ত হয় । এই শাখাগুলিকে টেলোডেনড্রিয়া বলে ।

৮২) নিউরোনের ক্ষুদ্র ও শাখাযুক্ত প্রবর্ধককে কী বলে ?

উঃ- ডেনড্রন ।

৮৩) ডেনড্রাইট কাকে বলে ?

উঃ- ডেনড্রনের এক - একটি শাখাকে ডেনড্রাইট বলে ।

৮৪) স্বোয়ান কোষ কোথায় অবস্থিত ?

উঃ- নিউরোলেম্মার নীচে থাকে।

৮৫) অ্যাক্সন কোষদেহের যে অংশে যুক্ত থাকে তাকে কী বলে ? বা , কোষদেহের কোন অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয় ?

উঃ- অ্যাক্সন হিলক্ ।

৮৬) সমস্ত স্নায়ুতত্তুতে মায়োলীন আবরণ থাকে কি ?

উঃ- না।

৮৭) স্নায়ুর আবরণের নাম কী ?

উঃ- এপিনিউরিয়াম ।

৮৮) কোন্ প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে ?

উঃ- একনালীদেহী প্রাণী হাইড্ৰায় ।

৮৯) নিউরোনের অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে কোনটির ব্যাস আগাগোড়া প্রায় সমান থাকে ?

উঃ- অ্যাক্সন

৯০) P.N.S.- এর পুরো নাম কী ?

উঃ- পেরিফেরাল নার্ভাস সিস্টেম ।

৯১) A.N.S এর পুরো নাম কী ?

উঃ- অটোনোমিক নার্ভাস সিস্টেম ।

৯২) মায়োলীন আবরণ কী কী দিয়ে নির্মিত ?

উঃ- প্রোটিন ও ফ্যাট ।

৯৩) মানুষের মস্তিষ্ক কীসের মধ্যে সুরক্ষিত থাকে ? 

উঃ- করোটির মধ্যে ।

৯৪) মানুষের সুষুম্নাকাণ্ড কীসের মধ্যে সুরক্ষিত থাকে ?

উঃ- মেরুদণ্ডের কশেরুকার গহ্বরের মধ্যে ।

৯৫) মানুষের সুষুম্নাকাণ্ড নিরেট না ফাঁপা ?

উঃ- ফাঁপা ।

৯৬) হৃদযন্ত্রের কাজ কোন্ স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

উঃ- স্বতঃক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা ।

৯৭) সাইন্যাপটিক ব্যবধান কী ?

উঃ- সাইন্যাপসে প্রি - সাইন্যাপটিক মেমব্রন ও পোষ্ট সাইন্যাপটিক মেমব্রনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে (200Å) সাইন্যাপটিক ব্যবধান বলে ।

৯৮) গ্লিয়াল কোষ কী ?

উঃ- স্নায়ুতন্ত্রে উপস্থিত এক রকমের ধারক কোশকে গ্লিয়াল কোশ বা নিউরোগ্লিয়া বলে । এরা তিন রকমের, যথা : (i) অ্যাস্ট্রোসাইট , (ii) অলিগোডেনড্রোগ্লিয়া, (iii) মাইক্রোগ্লিয়া ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৮ দেখুন ।